1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
চালকের বিচক্ষণতায় রক্ষা পেল ফিলিং স্টেশন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
কুয়াকাটার নৈসর্গিক সৌন্দর্যে গৌরনদী প্রেসক্লাবের ফ্যামিলি ডে, সাংস্কৃতিক সন্ধ্যায় মিলনমেলা রাজশাহীর ১৮ নম্বর ওয়ার্ডে উন্নয়নের প্রত্যাশা নিয়ে কাউন্সিলর প্রার্থী প্রকৌশলী সোহেল শ্রমজীবী সংঘের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হলেন মাদারীপুরের কালকিনির সন্তান পাপন মুন্সী উজিরপুরে যুবদল নেতা কাওসারকে কুপিয়ে হত্যা, পালানোর সময় ৯ জন গ্রেপ্তার চারঘাট ভূমি অফিসে ৭০ টাকার গরমিল, ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রাজশাহীতে রাস্তা দখল নিয়ে সংঘর্ষ, সংবাদকর্মীসহ আহত ৩ তেরখাদায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে চরলক্ষ্মীপুরে তরুণদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ আগৈলঝাড়ায় ওসির নাম ও সিল ব্যবহার করে প্রতারণার চেষ্টা, সতর্ক করলেন ওসি মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঠে ‘নিচিচা’, লিফলেট বিতরণে সচেতনতার বার্তা

চালকের বিচক্ষণতায় রক্ষা পেল ফিলিং স্টেশন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ২৫৫ বার পড়া হয়েছে

 

পলাশ তালুকদার, গৌরনদী বরিশাল প্রতিনিধিঃ-

বরিশালের গৌরনদীতে তেলবাহী লরির চালকের বুদ্ধিমত্তায় বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়েছে একটি ফিলিং স্টেশন। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে গৌরনদী নাহার সিনেমা হল সংলগ্ন সেন্ট পিটার ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহিম জানান, পদ্মা ডিপো থেকে পেট্রোল বোঝাই একটি লরি তেল সরবরাহের জন্য ফিলিং স্টেশনে প্রবেশ করে। এ সময় হঠাৎ করেই লরিটিতে আগুন ধরে যায়।

পরিস্থিতি বুঝে তাৎক্ষণিকভাবে চালক লরিটি ফিলিং স্টেশন থেকে বের করে গৌরনদী-আগৈলঝাড়া সড়কের ওপর নিয়ে যান। এতে করে ফিলিং স্টেশনটি বড় ধরনের অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পায়।

ঘটনার সময় ফিলিং স্টেশন ও আশপাশের এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।তবে কী কারণে লরিটিতে আগুনের সূত্রপাত হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com