1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীর টরকি বন্দরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীর টরকি বন্দরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি আগৈলঝাড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি সাংবাদিক মশিউর রহমান উৎস হত্যা মামলার রায়ে ক্ষোভ, আপিলের প্রস্তুতি পরিবারের। বরিশাল দুর্গাসাগরে হরিণ চুরির মামলায় আরও এক আসামি গ্রেপ্তার রামপালে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হলেন অধ্যাক্ষ আ: হান্নান মোল্লা দেবীগঞ্জ পৌর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৪ দোকান তানোরের শীর্ষ ৫ পদ ও শতাধিক প্রতিষ্ঠানের দায়িত্বে ইউএনও নাঈমা খান: সততা ও দক্ষতায় পাচ্ছেন প্রশংসা রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় জেডি মদ জব্দ দুর্ভোগের সড়কে উন্নয়নের ছোঁয়া, বদলে যাবে দুই উপজেলার চিত্র বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ

গৌরনদীর টরকি বন্দরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

 

আতাউর রহমান চঞ্চল, বরিশাল গৌরনদীঃ-

বরিশালের গৌরনদী উপজেলার টরকি বন্দর কেন্দ্রীয় রাধা গোবিন্দ মন্দিরের উদ্যোগে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি ও শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় টরকি বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি। এতে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ব্যবসায়ী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী থানা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আবুল হোসেন মিঞা। এছাড়া উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়ার যুগ্ম আহ্বায়ক বদিউরজ্জামান মিন্টু ও পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ টরকি বন্দর বণিক সমিতির কোষাধ্যক্ষ অলিউল ইসলাম ওলি, সুদাম পাল, সমীর সরকার, বিশ্ব রায়, মিঠুন মিত্রসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় টরকি বন্দরসহ বিভিন্ন এলাকার হিন্দু সম্প্রদায়ের ব্যবসায়ী ও ধর্মপ্রাণ মানুষ র‍্যালিতে অংশ নেন। জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এ র‍্যালিতে ভক্তদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করে।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তির প্রত্যাশা ব্যক্ত করেন।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com