1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীর একটি ক্লিনিকে ভ্রাম্যমান আদালতের অভিযানে বন্ধনসহ ২৫ হাজার টাকা জরিমানা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সকাল ১১:৫৮|
সংবাদ শিরোনামঃ
রাজশাহী নগরীতে জমি দখলে বেড়া দিলেন বিএনপি নেতার ভাই দেবীগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ অনুষ্ঠিত,, ঈদুল আযহা উপলক্ষে দেবীগঞ্জ পৌরসভায় অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ,, দেবীগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান  গৌরনদীতে নকল স্বর্ণের বারসহ যুবক আটক, পুলিশের হাতে সোপর্দ উজিরপুরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে একটি পরিবারের স্বপ্ন পুরে ছাই। প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি। লালপুরে শিশু-নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে র‍্যালি ও মানবন্ধন ঈদুল আযহা উপলক্ষে নড়াইলবাসীকে শুভেচ্ছা জানালেন জননেতা আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম নড়াগাতী থানা বিএনপির পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগ,অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ

গৌরনদীর একটি ক্লিনিকে ভ্রাম্যমান আদালতের অভিযানে বন্ধনসহ ২৫ হাজার টাকা জরিমানা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৪৯৮ বার পড়া হয়েছে

আতাউর রহমান চঞ্চলঃ- বরিশাল জেলার গৌরনদী উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়ক সংলগ্ন পদ্মা প্যাথলজি এন্ড ডক্টরস্ চেম্বারকে লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমান ও পদ্মা প্যাথলজি এন্ড ডক্টরস্ চেম্বারটি বন্ধ করে দেয় ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম এবং মৌরী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

২২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম অভিযান পরিচালনা করেন।

গৌরনদী উপজেলার মৌরী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক এর ২০টি শয্যা’র অনুমোদন থাকলেও সংখ্যায় শয্যা বেশি ও ফার্মাসিস্ট লাইসেন্স না থাকায় ওই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং মৌরী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিকে বাকী শয্যার সরিয়ে ফেলার জন্য বলা হয়েছে।

অভিযানের সময়ে উপস্থিত ছিলেন ডেন্টাল সার্জন ডা. নিলয় কুন্ডু, সেনেটারী ইন্সপেক্টর সংঙ্কর ও গৌরনদী মডেল থানার পুলিশ প্রশাসন।

এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম জানান তাদের এই অভিযান চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com