1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে ১০ মিনিটের ব্যবধানে তিনটি সড়ক দুর্ঘটনায়, আহত ২৫-জন। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীর ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে প্রতিযোগিতা, আলোচনা সভা ও মিলাদ গৌরনদীতে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জুশনে জুলুছ, আলোচনা সভা ও মিলাদ মাহফিল বিএনপি নেতা রফিকুল ইসলাম কাজলকে পদায়ন করা হলো বরিশাল উত্তর জেলা বিএনপির দপ্তরের দায়িত্বে সার সংকট নেই বলেন রাজশাহীতে ডিসি গৌরনদীতে বাউরগাতী ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ১০ গোলের রোমাঞ্চ, চ্যাম্পিয়ন সুমন স্মৃতি একাদশ আগৈলঝাড়ায় নারী ও শিশু নির্যাতন মামলায় আসামিদের জামিন না দেওয়ার দাবি বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ বেইলি রোডে যৌথ অভিযান: রাজশাহীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রবিউল ইসলাম গ্রেপ্তার উজিরপুরে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন রামপাল প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি শাহজালাল গাজী

গৌরনদীতে ১০ মিনিটের ব্যবধানে তিনটি সড়ক দুর্ঘটনায়, আহত ২৫-জন।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ২৬৬ বার পড়া হয়েছে

আতাউর রহমান চঞ্চলঃ- বরিশালের গৌরনদীতে প্রায় (১০) মিনিটের ব্যবধানে পৃথক পৃথক তিনটি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে, সড়ক দুর্ঘটনায় কোন যাত্রী নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে এ দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় ২৫ জন যাত্রী,গুরুতর আহত যাত্রীদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আজ ( ২৭- জুন) বৃহস্পতিবার গৌরনদী উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের আশোকাঠী ও বিয়জপুর এবং আগৈলঝাড়া রোড মোল্লা বাড়ীর বাসস্ট্যান্ড এলাকায় পৃথক পৃথক তিনটি সড়কদুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় আহতদের পরিচয় পাওয়া যায়নি।

গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা বলেন, এগারোটার সময় আশোকাঠী প্রশিকা অফিসের সামনে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা আলআমিন পরিবহন ও ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা অন্তরা পরিবহনের মুখোমুখি সংঘর্ষে প্রায় ১২-১৩ জন আহত হয়। এর কিছু সময়ের ব্যবধানে গৌরনদীর বিজয়পুর নামক স্থানে দুটি ট্রাক মুখোমুখি সংঘর্ষে তিন জন, অপরদিকে গৌরনদী ও পয়সারহাট সড়কের মোল্লা বাড়ী বাসস্ট্যান্ডে ট্রাক ও গোল্ডেনলাইন পরিবহনের মুখোমুখি সংঘর্ষে আহত হয় প্রায় ১২-জন যাত্রী।

গুরুতর আহত যাত্রীদের চিকিৎসা দিতে, বরিশাল শেরে বাংলা হসপিটালে পাঠিয়ে দেওয়া ও অন্যান্যদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com