1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে সুন্নি মহাসমাবেশ অনুষ্ঠিত, হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে সুন্নি মহাসমাবেশ অনুষ্ঠিত, হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ মাদারীপুরে ডিবি পুলিশের পৃথক অভিযান, ৭০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ দেবীগঞ্জের পামুলীতে ১৬ মন্দিরে আবুল বাশার, ৫ লাখ টাকার সহায়তার ঘোষণা,, বরগুনায় ডিবি পুলিশের পৃথক অভিযান, ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তেরখাদা উপজেলায় ৫৫-তম জাতীয় সমবায় দিবস উদযাপন বিজিবি কর্তৃক রাজশাহীর সীমান্তে অভিযান,বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রামপালে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ডাসারে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় ৫৫-তম জাতীয় সমবায় দিবস পালিত দেবীগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত,,

গৌরনদীতে সুন্নি মহাসমাবেশ অনুষ্ঠিত, হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

 

এ, এস, মামুন, স্টাফ রিপোর্টার:

বরিশালের গৌরনদীতে ওরছে আউলিয়া, সুন্নি মহাসমাবেশ ও হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) রাতে উপজেলার গাউছিয়া আবেদীয়া সুন্নীয়া আলিম মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গাউছিয়া আবেদীয়া সুন্নীয়া আলিম মাদ্রাসা এবং হিজবুর রাসুল (সা.) কমিটি গৌরনদী উপজেলা শাখা ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সদর উত্তর জেলা বিএনপির সিনিয়র সদস্য ও গৌরনদী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল হোসেন মিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান ও হাজীগঞ্জ দরবার শরীফের পীর সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী আল-আবেদী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর উত্তর জেলা বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান খান মুকুল, সাবেক পৌর মেয়র আলাউদ্দিন ভূঁইয়া এবং গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মুফতি জহিরুল ইসলাম ফরিদী। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন মাওলানা মুফতি আবু বকর আজমী ও মাওলানা আব্দুল্লাহ আল-মাওদুদ ইউসুফি।

এ সময় উপস্থিত ছিলেন গাউছিয়া আবেদীয়া সুন্নীয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রব সিকদার, হিজবুর রাসুল (সা.) কমিটি গৌরনদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মামুন সিকদার, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন সিকদার, বাবুল হাওলাদার, কাজী আবুল খায়েরসহ হিজবুর রাসুল কমিটি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের একপর্যায়ে হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান করা হয়। পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী আল-আবেদী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com