1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে নকল স্বর্ণের বারসহ যুবক আটক, পুলিশের হাতে সোপর্দ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| বিকাল ৪:১৫|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে নকল স্বর্ণের বারসহ যুবক আটক, পুলিশের হাতে সোপর্দ উজিরপুরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে একটি পরিবারের স্বপ্ন পুরে ছাই। প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি। লালপুরে শিশু-নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে র‍্যালি ও মানবন্ধন ঈদুল আযহা উপলক্ষে নড়াইলবাসীকে শুভেচ্ছা জানালেন জননেতা আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম নড়াগাতী থানা বিএনপির পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগ,অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ রাজশাহীতে বিপুল পরিমাণ মাদকসহ দুই কারবারি গ্রেপ্তার গৌরনদীতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি কর্মশালা সুনামের সাথে দায়িত্ব পালন করে গেলেন জিএম আব্দুর রব ‎গৌরনদীতে সড়ক দুর্ঘটনা: নারী ও শিশুসহ একই পরিবারের ৫ জন আহত

গৌরনদীতে নকল স্বর্ণের বারসহ যুবক আটক, পুলিশের হাতে সোপর্দ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

 

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

বরিশাল জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামে সন্দেহভাজন এক যুবককে নকল স্বর্ণের বারসহ আটক করে স্থানীয় জনসাধারণ। পরে গৌরনদী মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
আটককৃত যুবকের নাম মো. মেহেদী হাসান জনী (২৩)। তিনি পাশ্ববর্তী মাদারীপুর জেলার কালকিনি উপজেলার উত্তর রমজানপুর গ্রামের মো. আতাবর রাঢ়ীর ছেলে। জানা গেছে, তিনি বর্তমানে ঢাকা জেলার কেরানীগঞ্জ এলাকার বন্ডকপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ মে দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে মেহেদী হাসান জনী তার মামাবাড়ি এলাকায় কমলাপুর গ্রামে আসে। পরবর্তীতে ২৪ মে সকাল আনুমানিক ১০টার দিকে স্থানীয়রা তাকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে জিজ্ঞাসাবাদ করেন। এক পর্যায়ে তার পরিহিত প্যান্টের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি নকল স্বর্ণের বার উদ্ধার করা হয়।

পরে স্থানীয়রা গৌরনদী মডেল থানা পুলিশকে খবর দিলে অফিসার ইনচার্জ মো. তারিক হাসান রাসেলের নির্দেশনায় এসআই নুর-আমিন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই যুবককে আটক করে থানায় নিয়ে যান।
এ বিষয়ে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. তারিক হাসান রাসেল বলেন, “ঘটনাটি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com