1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার ১০১ পিস ইয়াবা উদ্ধার, জব্দ অ্যাপাচি মোটরসাইকেল - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে যুবদল নেতা কাওসারকে কুপিয়ে হত্যা, পালানোর সময় ৯ জন গ্রেপ্তার চারঘাট ভূমি অফিসে ৭০ টাকার গরমিল, ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রাজশাহীতে রাস্তা দখল নিয়ে সংঘর্ষ, সংবাদকর্মীসহ আহত ৩ তেরখাদায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে চরলক্ষ্মীপুরে তরুণদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ আগৈলঝাড়ায় ওসির নাম ও সিল ব্যবহার করে প্রতারণার চেষ্টা, সতর্ক করলেন ওসি মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঠে ‘নিচিচা’, লিফলেট বিতরণে সচেতনতার বার্তা ডাসারে পরকীয়ার জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ১ দুই যুগের অবহেলা কাটিয়ে প্রাণ ফিরছে বরিশাল সদর উপজেলা পরিষদের পুকুরে গৌরনদীতে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করলেন প্রকৌশলী আলতাফ, সংবর্ধিত পাঁচ কৃতী শিক্ষার্থী

গৌরনদীতে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার ১০১ পিস ইয়াবা উদ্ধার, জব্দ অ্যাপাচি মোটরসাইকেল

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

 

আতাউর রহমান চঞ্চল, নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

বরিশালের গৌরনদীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০১ পিস ইয়াবাসহ মো. সোহেল হাওলাদার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর ব্যবহৃত লাল রঙের অ্যাপাচি-১৬০ মোটরসাইকেলটি জব্দ করা হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ এলাকার উত্তর বিল্লগ্রামের একটি মৎস্যঘেরের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে সোহেল হাওলাদারকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে ১০১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত তাঁর মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

বরিশাল জেলা পুলিশ সুপার এ.জেড.এম. মোস্তাফিজুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় জেলা ডিবি পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা মোটরসাইকেলসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বরিশাল জেলা গোয়েন্দা পুলিশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com