1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদী উপজেলা আওয়ামী লীগের ২৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বানারীপাড়ায় উদয়কাঠী ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত গৌরনদী উপজেলা আওয়ামী লীগের ২৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন পবার ১২১ এতিম শিশুর পাশে গ্লোবাল ওয়ান, খাদ্য-শিক্ষা ও চিকিৎসাসহায়তা রামপালে বিএনপির ইউনিয়ন সভাপতির বহিস্কার দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইয়ের হাতাহাতি, প্রাণ গেল শিশির মোল্লার তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চলছে পুকুর খনন,ধ্বংস হচ্ছে ফসলি জমি মাদারীপুরে ডিবি পুলিশের অভিযান, ৫০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার সরকারি নর্থ খুলনা কলেজে বার্ষিক পুরস্কার বিতরণী ও ওপেন কনসার্ট অনুষ্ঠিত কেরানীগঞ্জে ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার খুলনা রূপসায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

গৌরনদী উপজেলা আওয়ামী লীগের ২৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

 

মনির হোসেন মিয়া আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ৬ জন; হারিছুর রহমান ২২ নম্বর সদস্য

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ

বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে ২৭ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনির হোসেন মিয়াকে আহ্বায়ক করা হয়েছে।

১৪ নভেম্বর বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে ছয়জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। তাঁরা হলেন উপজেলা যুবলীগের সভাপতি আনিসুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হাফিজ মৃধা, সৈকত গুহ পিকলু, মাসুম মল্লিক খোকন, জামাল হোসেন বাচ্চু ও ফরহাদ হোসেন মুন্সী।

কমিটিতে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জয়নাল আবেদীনকে ১ নম্বর সদস্য এবং সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. হারিছুর রহমানকে ২২ নম্বর সদস্য করা হয়েছে।

নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন—এইচ. এম. হারুন, সৈয়দা মনিরুন নাহার মেরী, আব্দুর রব হাওলাদার, শাজাহান প্যাদা, নুর আলম সেরনিয়াবাত, মুক্তিযোদ্ধা মেজবা উদ্দিন আকন, মো. জাহাঙ্গীর মোল্লা, সুশীল করাতি, কবির হোসেন খান, কৃষ্ণ কান্ত দে, মো. আলমগীর হোসেন কবিরাজ, মতলেব মাতুব্বর, মেজবা উদ্দিন শরীফ ফিরোজ, মো. মিজানুর রহমান, ফারুক হোসেন বেপারী, অ্যাডভোকেট শাহিদা আক্তার, সৈয়দ মাহাবুব আলম ও রেজাউল করিম টিটু।

সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এদিকে নবগঠিত কমিটির আহ্বায়ক মনির হোসেন মিয়া হোয়াটসঅ্যাপে কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে কমিটি গঠনের বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। বিশেষ করে সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. হারিছুর রহমানকে সাধারণ সম্পাদকের পদে না রেখে ২২ নম্বর সদস্য করায় ফেসবুকে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। পোস্টে কয়েকজন নেতাকর্মী সন্তোষ প্রকাশ করেছেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com