1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গাজীপুরে দিনে-দুপুরে ১৪টি কক্ষে দুর্ধর্ষ চুরি - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
যশোরে পিকআপভ্যান থেকে ২২৫৭ বোতল উনকোরেক্স উদ্ধার, গ্রেপ্তার ২ বরিশাল কোর্টের মহুরি নুরুজ্জামান হত্যা: দীর্ঘদিনের পলাতক নাসিমা ঢাকায় গ্রেপ্তার নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি চট্টগ্রামে গ্রেফতার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশাল মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল দেবীগঞ্জে বৃক্ষরোপণ প্রকল্পে বড় প্রশ্ন ৫ লাখ ২৮ হাজার টাকার ১,৭০০ চারার মধ্যে জীবিত মাত্র ৫০৫,, সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে জনসচেতনামূলক দিকনির্দেশনা দেন ওসি মাসুদ খান  নজরুল বর্ষ উদযাপনে গৌরনদীতে সাফল্যের শীর্ষে পালরদী মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশালে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন কালিয়ার মহাজন ঘশিবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা উজিরপুরে নতুন এসিল্যান্ড উম্মে সালমা খানুন, ফুলেল শুভেচ্ছায় বরণ

গাজীপুরে দিনে-দুপুরে ১৪টি কক্ষে দুর্ধর্ষ চুরি

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ৫২৫ বার পড়া হয়েছে

সাবরিনা জাহান,গাজীপুর প্রতিনিধিঃ- গাজীপুরের কালিয়াকৈরে দিনে-দুপুরে দুটি কলোনির ১৪টি কক্ষে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে লোড করা হয়েছে । নির্বিঘ্নে লুট করা হয়েছে টাকা-পয়সা, মোবাইলসহ বিভিন্ন মালামাল।

ঘটনাটি ঘটেছে উপজেলার পশ্চিম চান্দরা এলাকায়, শনিবার বিকেলে।এলাকাবাসী, ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার পশ্চিম চান্দরা এলাকায় সাংবাদিক হুমায়ুন কবীর ও জব্বার আলীর দুটি কলোনিতে এ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। সাংবাদিক হুমায়ুন কবীরের কলোনির তিনটি কক্ষের ভাড়াটে রফিক মিয়া, হিরু মিয়া ও রহুল আমিন প্রতিদিনের মতো শনিবার সকালে স্থানীয় পোশাক কারখানায় কাজে চলে যান।

বিকেল ৫টার দিকে কারখানা ছুটি হলে বাসায় ফিরে দেখেন তাদের ঘরের তালা কাটা।চোরচক্র তিনটি কক্ষ থেকে সাড়ে ১৯ হাজার টাকা, একটি মোবাইল ফোন, ডাচ-বাংলা ব্যাংকের একটি এটিএম কার্ডসহ বিভিন্ন মালামাল লুট করে পালিয়ে গেছে। এসময় ওই চোরচক্র, পাশের জব্বার আলীর কলোনির ১১টি কক্ষেও তালা কেটে বিভিন্ন মালামাল লুট করে।

তারা কারখানায় কাজে থাকায় ওই ১১টি কক্ষের কি কি লুট হয়েছে? তা এখনো জানা যায়নি। খবর পেয়ে কালিয়াকৈর থানার মোবাইল-২, টিমের দায়িত্বে থাকা এসআই দয়াল চন্দ্র সরকার ঘটনাস্থলে যান। তবে দিনে-দুপুরে ওই চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীসহ স্থানীয় লোকজন।

কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) আবুল বাশার জানান, ওই এলাকায় দিনে-দুপুরে চুরির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com