1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি চট্টগ্রামে গ্রেফতার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি চট্টগ্রামে গ্রেফতার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশাল মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল দেবীগঞ্জে বৃক্ষরোপণ প্রকল্পে বড় প্রশ্ন ৫ লাখ ২৮ হাজার টাকার ১,৭০০ চারার মধ্যে জীবিত মাত্র ৫০৫,, সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে জনসচেতনামূলক দিকনির্দেশনা দেন ওসি মাসুদ খান  নজরুল বর্ষ উদযাপনে গৌরনদীতে সাফল্যের শীর্ষে পালরদী মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশালে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন কালিয়ার মহাজন ঘশিবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা উজিরপুরে নতুন এসিল্যান্ড উম্মে সালমা খানুন, ফুলেল শুভেচ্ছায় বরণ নড়াইলে অনলাইন জুয়া ও প্রতারণার চক্রের ৯ সদস্য গ্রেপ্তার, উদ্ধার মোবাইল ডিভাইস ওয়ার্ল্ড ভিশনের প্রয়াসে পরিবেশ বান্ধব গ্রাম ও জেডসি স্কুল ঘোষণা করেছে উপজেলা প্রশাসন

নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি চট্টগ্রামে গ্রেফতার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

 

আতাউর রহমান চঞ্চল,নিউজ ডেস্ক,বরিশাল গৌরনদীঃ-

দীর্ঘদিন আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না মো. আফজাল বেপারীর। নারী ও শিশু নির্যাতন আইনে দায়ের করা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এই পলাতক আসামিকে চট্টগ্রাম জেলা শহর এলাকা থেকে গ্রেফতার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ।

গ্রেফতার আফজাল বেপারী (পিতা—কালাম বেপারী) গৌরনদী উপজেলার পূর্ব ডুমুরিয়া গ্রামের বাসিন্দা। মামলায় যাবজ্জীবন সাজা হওয়ার পর থেকেই তিনি পুলিশের ধরাছোঁয়ার বাইরে ছিলেন।

তবে শেষ পর্যন্ত পুলিশের নজর এড়াতে পারেননি তিনি। গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিক হাসান রাসেলের দিকনির্দেশনায় পুলিশের একটি চৌকস দল চট্টগ্রাম জেলা শহর এলাকায় অভিযান শুরু করে। দিনব্যাপী অভিযানের একপর্যায়ে তার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারের পর আফজাল বেপারীকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। আদালতের নির্দেশে তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল বলেন, “বরিশাল জেলা পুলিশ সুপারের সার্বিক সহযোগিতা ও পুলিশের নিরলস প্রচেষ্টায় দীর্ঘদিনের পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

পুলিশের এ অভিযানের ফলে দীর্ঘদিন ধরে পলাতক থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আফজাল বেপারী শেষ পর্যন্ত আইনের আওতায় এলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com