1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বরিশাল কোর্টের মহুরি নুরুজ্জামান হত্যা: দীর্ঘদিনের পলাতক নাসিমা ঢাকায় গ্রেপ্তার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
​রাজশাহীতে পুঁইশাকের ক্ষেত থেকে ১৬ ককটেল ও ৪টি পেট্রোল বোমা উদ্ধার বরিশাল রেঞ্জে আগস্টের অপরাধ পর্যালোচনা সভা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ডিআইজির নির্দেশনা বাবুগঞ্জে একই রাতে একাধিক বাড়িতে চুরি, সিসিটিভিতে শনাক্ত দুইজন আটক উজিরপুরে মাদক-জুয়া ও ব্ল্যাকমেইলের অভিযোগ, যুবকের বিরুদ্ধে বিক্ষোভ দেবীগঞ্জে তালাবদ্ধ বিদ্যালয়, নেই শিক্ষক-শিক্ষার্থী,, আগৈলঝাড়া গৈলা পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের অর্থে আয়রন ব্রিজ উদ্বোধন তিস্তায় স্রোতের টানে ভেসে যাওয়া হাতিশাবক, পাঁচ জেলের চেষ্টায় ফিরল মায়ের কোলে বরিশালে এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে গৌরনদীতে ৪ জনের আত্মসমর্পণ উজিরপুরে নেশা-জুয়া ও নির্যাতনে অতিষ্ঠ, একমাত্র ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

বরিশাল কোর্টের মহুরি নুরুজ্জামান হত্যা: দীর্ঘদিনের পলাতক নাসিমা ঢাকায় গ্রেপ্তার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

 

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

বরিশাল কোর্টের মহুরি নুরুজ্জামান হত্যা মামলার একমাত্র প্রধান আসামি নাসিমা বেগম অবশেষে পুলিশের জালে ধরা পড়েছেন। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর দীর্ঘদিন আত্মগোপনে থাকা নাসিমাকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি বিশেষ টিম।

সোমবার (২১ সেপ্টেম্বর) এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত) সুমন কুমার আইচের নেতৃত্বে বিশেষ টিম রাজধানীর ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে নাসিমা বেগমকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, নুরুজ্জামান হত্যাকাণ্ডের পর থেকেই নাসিমা বেগম আত্মগোপনে ছিলেন। তাকে গ্রেপ্তারে বিভিন্ন তথ্যের পাশাপাশি প্রযুক্তিগত সহায়তায় তার অবস্থান শনাক্ত করে পুলিশ। পরে অবস্থান নিশ্চিত হয়ে রাজধানীর ভাটারা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

চাঞ্চল্যকর এ হত্যা মামলায় প্রধান আসামিকে গ্রেপ্তারের ঘটনায় তদন্তে নতুন গতি এসেছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার নাসিমা বেগমের বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com