1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
খোকন হাওলাদারের বড় মেয়ে তাজবিন নাহার ঈশা জিপিএ-৫ পেয়েছেন। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুর কালকিনিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত কারা ও পুলিশের সমন্বিত দায়িত্ব পালনে চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত মাদারীপুরের ঐতিহ্যবাহী টুবিয়া বাজারে ‘বিশেষ পরিচ্ছন্নতা অভিযান’পরিচালিত উজিরপুরের সন্তান থেকে জাতীয় রাজনীতির নেতৃত্বে মোহাম্মদ দুলাল হোসেন এআই-তৈরি ভুয়া ভিডিওর প্রতিবাদে দেবীগঞ্জে ওলামা দলের মানববন্ধন, দোষীদের বিচারের দাবি,, মোহনপুরে সার মজুদে অনিয়মের অভিযোগ, বাধা দিতে গিয়ে কৃষক আহত গৌরনদীতে পরিচ্ছন্ন ও শব্দদূষণমুক্ত কর্মপরিবেশ গঠনে উদ্বুদ্ধকরণ সভা রাজশাহীতে র‌্যাবের অভিযানে অপহৃত কিশোরী উদ্ধার পবায় মিজানুর-ইসমাইল সিন্ডিকেট প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে ভুয়া ভিডিও: দেবীগঞ্জে বিএনপির প্রতিবাদ ও সংবাদ সম্মেলন,,

খোকন হাওলাদারের বড় মেয়ে তাজবিন নাহার ঈশা জিপিএ-৫ পেয়েছেন।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ২৬৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ ইউসুফ আলী জুলহাসঃ- বরিশাল জেলার হিজলা সরকারি ডিগ্রি কলেজ মানবিক বিভাগ থেকে এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে তাজবিন নাহার ঈশা । সে বরিশাল হিজলা উপজেলা গুয়াবাড়ীয়া ইউনিয়নের ৯ং ওয়ার্ডের খোকন হাওলাদারের বড় মেয়ে।

রোববার (২৬ নভেম্বর) ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফল প্রকাশের মাধ্যমে সুখবরটি জানতে পারে সে। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ফল প্রকাশ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

আনন্দে উদ্ভাসিত ঈশা বলেছে, অনেক অনেক খুশি হয়েছি সব বিষয়ের ওপরে ‘এ’ প্লাস পেয়ে। এখন বুঝতে পেরেছি পরিশ্রমটা সার্থক হয়েছে। আরও খুশি হয়েছি আব্বু আম্মুর মুখে হাসি দেখে। শিক্ষার শুরু থেকেই আম্মু আমার পাশে ছিলেন।

সে আরও বলেছে, ফল প্রকাশের আগের দিন রাতে বেশি অস্থিরতা কাজ করেছে। ঘুম থেকে উঠেই অনলাইনে সার্চ দিচ্ছিলাম ফলাফল জানার জন্য। এক পর্যায়ে দেখতে পেলাম সেই কাঙ্ক্ষিত ফলাফল।

ভবিষ্যতে ভালো ফলাফলের প্রত্যয় জানিয়ে ঈশা বলেছে, ধন্যবাদ আব্বু-আম্মুকে ও আমার শ্রদ্ধেয় শিক্ষকদের, যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে এই কাঙ্ক্ষিত ফলাফল আমি আর্জন করেছি। সর্বশেষ শিক্ষার্থী ঈশা জানায় যে, আমার জন্য সবাই দোয়া করবেন। আমি বিশ্ববিদ্যালয় পড়তে পারি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com