1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
খুলনার দিঘলিয়ায় সেনা ও নৌ বাহিনীর পদক্ষেপে সাধারণ মানুষের মাঝে স্বস্তি - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে রাজশাহীতে মহানগর ছাত্রদলের মোটরসাইকেল মিছিল ও শোডাউন গৌরনদীতে স্কুলছাত্রীকে জমির প্রলোভন,ধর্ষণের অভিযোগে থানায় মামলা,উধাও অভিযুক্ত সেন্টু ভূঁইয়া। বরগুনায় ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার, জব্দ মোটরসাইকেল উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান শতদল মহাবিদ্যালয়ের ফি আদায়ে যুক্ত হচ্ছে সোনালী ব্যাংকের অনলাইন সেবা শিক্ষার্থীদের সচেতন করতে নর্থ খুলনা কলেজে ওসির বিশেষ মতবিনিময় আগৈলঝাড়া সরকারি কলেজ ক্যাম্পাসে সবুজের ছোঁয়া, বৃক্ষরোপণে হিউম্যান ফর হিউম্যানিটি গৌরনদী পাইলট স্কুল ক্যাম্পাসে সবুজায়নের উদ্যোগ, বৃক্ষরোপণ করল হিউম্যান ফর হিউম্যানিটি সহস্র মানুষের ভালোবাসা ও শ্রদ্ধায় রামপালে প্র:শি: শেখ সাইফুদ্দিন’র বিদায় সংবর্ধনা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত গৌরনদীর নতুন এসিল্যান্ড মোঃ মোকশেদ উল্লাহ এর যোগদান 

খুলনার দিঘলিয়ায় সেনা ও নৌ বাহিনীর পদক্ষেপে সাধারণ মানুষের মাঝে স্বস্তি

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ২৫০ বার পড়া হয়েছে

সাগর কুমার বাড়ই,খুলনাঃ-খুলনার দিঘলিয়া উপজেলায় সেনা ও নৌ বাহিনীর দৃঢ় পদক্ষেপে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরতে শুরু করেছে।

স্বাভাবিক হচ্ছে জীবন যাত্রা।থানা পুলিশ ও সরকারি অফিস গুলোতে কাজের গতি এসেছে। যথারীতি শুরু হয়েছে ব্যাংক লেনদেনও ।

দিঘলিয়া উপজেলার বিভিন্ন অঞ্চল সরেজমিনে ঘুরে জানা যায় , শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর থেকে দিঘলিয়া উপজেলার বিভিন্ন এলাকায় একটা মহলের দ্বারা দোকান পাট , বাড়িঘর , মৎস্য ঘের , স্কুল-কলেজ , হাট-বাজারসহ সরকারি স্থাপনায় হামলা , লুটপাট , ভাঙ্গচুর ও অগ্নিসংযোগের অব্যাহত ঘটনা ঘটে।

অনেকের যুগেরও অধিক সময়ের ব্যবসা স্থাপনা বেদখল হয়ে যায়।সরকারি রাস্তা ও প্রতিষ্ঠানের লাখ লাখ টাকার নানা ধরণের গাছ কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা।

এমন পরিস্থিতিতে বাংলাদেশ সেনা ও নৌবাহিনীর টিমের অব্যাহত প্রচেষ্টা ও অভিযানে এ জনপদের সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরতে শুরু করেছে।

সেই সাথে স্থানীয় উপজেলা বিএনপির আহবায়ক এম সাইফুর রহমান মিন্টু ও জামায়াত ইসলামের সেক্রেটারি মুশফিকুর রহমানের নেতৃত্বে প্রতিটি ইউনিয়নে চলে সন্ত্রাস প্রতিরোধ সভা সমাবেশ।

সেনা ও নৌবাহিনীর প্রচেষ্টায় দিঘলিয়া থানা পুলিশ তাদের দায়িত্বে ও রুটিন কাজে ফিরে আসার চেষ্টা করছে।
বুধবার থেকে ফাঁড়ি পুলিশ তাদের স্ব স্ব ফাঁড়িতে ফিরে যাবে বলে জানা গেছে।

উল্লেখ্য রাজনৈতিক আপদকালীন সময়ে দিঘলিয়া উপজেলার সকল ফাঁড়ি পুলিশকে দিঘলিয়া থানায় ক্লোজ করে নিয়ে আসা হয়েছিল।

ফাঁড়ির পাহারায় ছিল স্ব স্ব ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ। যার কারনে দুর্বৃত্তরা বিভিন্ন গ্রামে বাড়িঘরে হামলা , লুটপাট করে জনজীবন অতিষ্ঠ করে তোলে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com