1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালকিনিতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ১১:১৬|
সংবাদ শিরোনামঃ
এআই প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিক নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ: অভিযুক্তের বিচার দাবিতে সংবাদ সম্মেলন গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি পঞ্চগড়ে দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু মোমিন ইসলাম সরকার কুসুম্বা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচসহ পৌনে ১৩ লাখ টাকা নিজের ছোট দানে অন্যের স্বপ্ন পূরণের লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশনের জয় অফ গিভিং অনুষ্ঠিত উজিরপুর সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মুন্না, সদস্য সচিব সিয়াম তানোরে হেরোইনসহ মাদক ব্যবসায়ীসহ মোট ৪ জন গ্রেফতার ধর্মঘট প্রত্যাহার, রাজশাহীতে বাস চলাচল শুরু তানোরে ৫০০ গ্রাম গাঁজা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পারিবারিক কলহের জেরে আগৈলঝাড়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

কালকিনিতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ২১০ বার পড়া হয়েছে

 

নিউজ ডেস্ক মাদারীপুরঃ-

মাদারীপুর জেলার কালকিনি উপজেলায় গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক এক কর্মশালা উপজেলা পরিষদ সভাকক্ষে ২০ এ মে সকাল ১০.০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ সভাকক্ষে কালকিনি উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার বিভাগের ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প’-এর সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফিনের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন প্রজেক্টরের মাধ্যমে প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডাসার ও কালকিনি উপজেলার গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী নাসির উদ্দিন লিটন। উপজেলা সমন্বয়কারী কালকিনি উপজেলার বিগত ৩ মাসের মামলার চিত্র সকলের মাঝে তুলে ধরেন অর্থাৎ জানুয়ারী ২০২৬ হতে মার্চ ২০২৬ পর্যন্ত কালকিনি উপজেলায় ১০ টি ইউনিয়নে সরাসরি ইউনিয়ন পরিষদে মামলা দায়ের হয়েছে ৬৪ টি, উচ্চ আদালত থেকে এসেছে ০২ টি মোট মামলার সংখ্যা ৬৬ টি তার মধ্যে নিষ্পত্তি হয়েছে ৬৬ টি বাতিল খারিজ নেই। অর্থ আদায় হয়েছে ১৫৮৪০০০/- টাকা। উপজেলা নির্বাহী অফিসার বলেন আপনাদের মাধ্যমেই গ্রাম আদালতের প্রচার করতে হবে এখানে যারা এনজিওর প্রতিনিধি রয়েছেন আপনারা গ্রাম আদালতের লিফলেট নিয়ে বিভিন্ন কর্মশালায় প্রচার করবেন।

তিনি সাংবাদিক ও সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন মাঠ পর্যায়ে আপনারা যে কাজগুলো করেন সেই প্রচারের মধ্য দিয়েই গ্রাম আদালত সম্পর্কে সবাইকেই জানাবেন। কেননা গ্রাম আদালতে অল্প সময়ে স্বল্প খরচে ন্যায় বিচার পাওয়া যায়।

কর্মশালায় উপস্থিত বক্তারা বলেন, গ্রাম আদালতের কার্যক্রম সাধারণ মানুষের কাছে আরও সহজ ও কার্যকরভাবে তুলে ধরতে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা প্রয়োজন। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে প্রচার-প্রচারণা বৃদ্ধি, স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্তকরণ এবং সামাজিক বিরোধ দ্রুত নিষ্পত্তির মাধ্যমে সামাজিক শান্তি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

এসময় কালকিনি থানার ওসি (তদন্ত) অরবিন্দ বিশ্বাস, সমাজসেবা কর্মকর্তা মোঃ মশিউর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাবিবুল আলম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইউনুস আলীসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি,ইমাম, পুরোহিত, তথ্য আপা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com