1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালকিনিতে কৃষকের বসতঘর আগুনে পুড়ে চার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| বিকাল ৩:৫৮|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে রিপোর্টার্স ইউনিটির-২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাজাহানের সাফল্য ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির কমিটি ঘোষণা, সভাপতি হেমায়েত খাঁন, সাধারণ সম্পাদক খান মাসুদ রানা। গৌরনদীতে বিএনপি নেতা মিন্টুর বিরুদ্ধে ফেসবুক ফেইক আইডিতে অপপ্রচার, থানায় জিডি। গৌরনদীতে ডিজেল-পেট্রোল অবৈধভাবে মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে, জরিমানা যুব কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে নববর্ষকে ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত। গৌরনদীতে হিট স্ট্রোকে একজনের মৃত্যু ‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ গৌরনদীতে ২৫ পিচ ইয়াবাসহ চিহ্নিত মাদক সম্রাট শাওন দেওয়ান গ্রেফতার। দেবীগঞ্জ-ডোমারে দুর্ভোগে অটোচালকরা, চাঁদাবাজি বন্ধে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের জরুরি পদক্ষেপের দাবি

কালকিনিতে কৃষকের বসতঘর আগুনে পুড়ে চার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৪১ বার পড়া হয়েছে

কালকিনি মাদারীপুর প্রতিনিধি- মাদারীপুর জেলার কালকিনি উপজেলার মোঃ মুনছুর মৃধা-(৫০) নামে এক কৃষকের বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে করে প্রায় চার লক্ষাধীক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ভুক্তভোগী পরিবারের দাবী।

শনিবার (২ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের পশ্চিম আলীপুর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকান্ডের ঘটনা কিভাবে ঘটেছে তা এখনও জানা যায়নি।

এদিকে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মীরা উপস্থিত হওয়ার কারনে বড়ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ওই বাড়ির অন্যান্য পরিবারের লোকজন। ভূক্তভোগী পরিবার ও এলাকা সুত্রে জানাগেছে, কৃষক মুনছুর মৃধার রান্নাঘর থেকে প্রথমে আগুনের সুত্রপাত ঘটে।

পরে সেখান থেকে আগুনের লেলিহান মূহুর্তের মধ্যে রান্নাঘরসহ বসতঘরে ছরিয়ে পরে। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিস কর্মীদের ফোন করেন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রায় ঘন্টা ব্যাপী প্রানপন চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। কিন্তু তাৎক্ষনিক ওই কৃষকের বসতঘর ও রান্নাঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে করে প্রায় চার লক্ষাধীক টাকার ক্ষয়-ক্ষতি সাধন হয়েছে বলে জানান অসহায় পরিবার।

ভূক্তভোগী অসহায় কৃষক মুনছুর কান্নাজরিত কণ্ঠে বলেন, ‘আগুনে আমার প্রায় ৪ লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে। আমরা এখন কিভাবে বাঁচব। এ বিষয়ে কালকিনি উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মোঃ খোকন বলেন, আগুন লাগার অনেক সময় পরে আমরা খবর পেয়েছি। তবে আমরা সেখানে উপস্থিত হওয়ায় ওই বাড়ির অনেক বসতঘর আগুনের হাত থেকে রক্ষা পেয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com