
মোঃ হেমায়েত হোসেন খান,মাদারীপুর প্রতিনিধিঃ-মাদারীপুরের কালকিনি উপজেলা কৃষকলীগের সদস্য সচিব ও আওয়ামীগীগের শাসন আমলে অপসারিত উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২০ মে) সকালে কালকিনি পৌর এলাকায় তার ভাড়াটিয়া বাসা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়,কালকিনি পৌরসভার মাছ বাজার এলাকায় পুলিশের উপর অতর্কিত হামলার ঘটনায় তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে কালকিনি থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা জানান, মাছ বাজারে পুলিশের উপর হামলার ঘটনায় ইকবাল হোসেন কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।