1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
এবারের নির্বাচন হবে ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দেওয়ার নির্বাচন-মাদারীপুরে"মামনুল হক" - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৮:৪২|
সংবাদ শিরোনামঃ
লাগামহীন অভিযোগ দেবভোগ কমিউনিটি ক্লিনিকের সুকান্তের নামে পঞ্চগড়ের দেবীগঞ্জে বিট সুগার মিলের শুভ উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী,, স্বর্গীয় মানিক লাল সাহার ৮৫তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমান ভারতীয় মদ ও সিরাপ জব্দ বরিশাল জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল রাজশাহীতে দুই মন্ত্রী, বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা চাপাইল-কালিয়া রুটে চরম যাত্রী দুর্ভোগ, বিআরটিসি (BRTC) বাস চালুর দাবিতে এলাকাবাসীর আকুতি দেবীগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত,, প্রেমিকাকে বাসায় ডেকে নিয়ে হত্যা, পলাতক প্রেমিক গ্রেফতার। মাদারীপুরের ডাসারে খাল খনন প্রকল্প পরিদর্শন করেন”এমপি আনিসুর রহমান তালুকদার খোকন”

এবারের নির্বাচন হবে ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দেওয়ার নির্বাচন-মাদারীপুরে”মামনুল হক”

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৩৬ বার পড়া হয়েছে

 

মোঃ হেমায়েত হোসেন খান, নিউজ ডেস্ক মাদারীপুরঃ-

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মামুনুল হক বলেছেন,এবারের ২৬ শের নির্বাচন হবে বাংলাদেশের গণমানুষের কাছে ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দেওয়ার নির্বাচন,এবারের নির্বাচন হবে সংস্কারের নির্বাচন,এবারের নির্বাচন হবে পরিবর্তনের বাংলাদেশ গড়ার নির্বাচন। সোমবার সন্ধায় মাদারীপুর শকুনি লেকেরপাড় মুক্তমঞ্চে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ আসন (রাজের-মাদারীপুর) সংসদ সদস্য প্রার্থী মুফতি আব্দুস সোবহান এর বিশাল নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

মামুনুল হক আরো বলেন,ইনশাআল্লাহ আমরা হাতে-হাত রেখে এগিয়ে চলছি বাংলাদেশের এক অভূতপূর্ব গণজাগরণ সৃষ্টি হয়েছে। টেকনাফ থেকে তেতুলিয়া দেখছি মানুষ যারা ১৭ বছর ভোট দিতে পারে নাই তারা ১১ দলীয় প্রার্থীদের ব্যালটে সিল মারার জন্য হাত পাকিয়ে বসে আছে। তারা দাঁড়িপাল্লা,রিকশা,শাপলা কলি,দেয়াল ঘড়ি,ছাতা, ঈগল পাখিতে সিল মারবে এভাবে গোটা বাংলাদেশের মানুষ আজ তারা নির্বাচনে ১১ দলীয় ঐক্যর প্রার্থীদের বিজয়ী করার জন্য বাংলাদেশে এক জাগরণ সৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. খলিলুর রহমান মাদানী,জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা এ্যাড.শাকিল আহমেদ,জামায়াতে ইসলামী ফরিদপুর অঞ্চলের টিম সদস্য মাওলানা আবদুস সোবহান খান, মাদারীপুর-২ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী মুফতি আব্দুস সোবহান, মাদারীপুর-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম,মাদারীপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর মোকলেছুর রহমান,সেক্রেটারি এনায়েত হোসেনসহ ১১ দলীয় নেতাকর্মীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com