1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
একজন সফল উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
ইসলামী ব্যক্তিত্বের ফেসবুক পোস্ট ঘিরে প্রশ্ন, জীবিত স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য,, ইসরাইলের পার্লামেন্টে প্রজন্মের পরিবর্তন, সর্বকনিষ্ঠ সদস্যের হাত ধরে নতুন ইতিহাস নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে রাজশাহীতে মহানগর ছাত্রদলের মোটরসাইকেল মিছিল ও শোডাউন গৌরনদীতে স্কুলছাত্রীকে জমির প্রলোভন,ধর্ষণের অভিযোগে থানায় মামলা,উধাও অভিযুক্ত সেন্টু ভূঁইয়া। বরগুনায় ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার, জব্দ মোটরসাইকেল উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান শতদল মহাবিদ্যালয়ের ফি আদায়ে যুক্ত হচ্ছে সোনালী ব্যাংকের অনলাইন সেবা শিক্ষার্থীদের সচেতন করতে নর্থ খুলনা কলেজে ওসির বিশেষ মতবিনিময় আগৈলঝাড়া সরকারি কলেজ ক্যাম্পাসে সবুজের ছোঁয়া, বৃক্ষরোপণে হিউম্যান ফর হিউম্যানিটি গৌরনদী পাইলট স্কুল ক্যাম্পাসে সবুজায়নের উদ্যোগ, বৃক্ষরোপণ করল হিউম্যান ফর হিউম্যানিটি

একজন সফল উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ৩২১ বার পড়া হয়েছে

মোঃ কাওছার হোসেন, বিশেষ প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু একজন সৎ নিষ্ঠাবান ও সফল উপজেলা চেয়ারম্যান। অনেক বাধা ও প্রতিবন্ধকতা ডিঙ্গিয়ে একজন সফল ব্যক্তি উপজেলা চেয়ারম্যান হিসেবে প্রতিষ্ঠিত তিনি। তাঁর পরিশ্রম, সাহস, ইচ্ছাশক্তি, একাগ্রতা আর প্রতিভার সমন্বয়ে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের একজন একনিষ্ঠ কর্মী ও মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার যে লক্ষ্য সেই লক্ষ্যকে সামনে রেখে ১৪ দলের সমন্বয়ক দক্ষিণ বঙ্গের রাজনৈতিক অভিভাবক, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির মাননীয় আহ্বায়ক (মন্ত্রী) আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপির নির্দেশনায় কাজ করে যাচ্ছেন এবং প্রতিটি নির্বাচনে নৌকা প্রতীকের জয়লাভের জন্য দিন রাত দলের একনিষ্ঠ কর্মী হিসেবে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।

উজিরপুর উপজেলার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে সাধারণ মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন। এলাকার হতদরিদ্র মানুষের উন্নয়নে তাঁর নিরন্তর প্রয়াস সব মহলেই প্রশংসা কুঁড়িয়েছে। রাস্তা ঘাটের উন্নয়ন, শিক্ষা ও বিশেষ করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তার মাধ্যমে ২০২০-২১ সালে জাইকার অর্থায়নে মেনিফোল্ড সিস্টেমে অক্সিজেন সাপ্লাই চেইন। যেখানে থেকে ২০টি বেড মোট ৬ টি সিলিন্ডার থেকে অক্সিজেন সাপ্লাই করা হয়। তার মাধ্যমে ২০২১-২২ সালে জাইকার অর্থায়নে ১ টি অত্যাধুনিক আল্ট্রাসাউন্ড মেশিন, ১ টি ইসিজি মেশিন ও ১ টি সেমি অটো বায়োকেমিক্যাল এনালাইজার মেশিন দিয়ে স্বাস্থ্য সেবায় বিশেষ অবদান, সামাজিক উন্নয়নসহ বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে এলাকায় নিজের মুখ উজ্জ্বল করেছেন।

তার সাথে দলের ভাবমূর্তির উন্নয়ন হয়েছে। ব্যক্তি জীবনে তিনি অত্যন্ত সৎ ও সময়নিষ্ঠ সদা হাস্যোজ্জ্বল ও সাদা মনের মানুষ। তাঁর মাঝে কোনো অহংকার নেই। নিরহংকারী এই মানুষটি দলমত নির্বিশেষে আজ সকলের কাছে প্রিয়। কাজ করছেন নৌকার জন্য। সর্বোপরি কাজ করছেন সাধারণ মানুষের কল্যাণের জন্য। এই সফল মানুষটি দলীয় নেতাকর্মী থেকে শুরু করে প্রতিটি মানুষের বিপদ আপদে ছুটে যান। এলাকায় তিনি একজন সাদা মনের উদার মানসিকতার মানুষ হিসেবে ইতিমধ্যে পরিচিতি লাভ করেছেন। সকল দুঃখ দুর্দশায় তাঁকে সহজেই পাশে পাওয়া যায়।

ইতোমধ্যে তিনি সমাজের সকল মতাদর্শের মানুষের কাছে একজন দক্ষ, পরিশ্রমী হিসাবে ব্যাপক পরিচিতি লাভ করেছেন। নির্বাচনকালীন সময়ে সাধারণ জনগনকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে একজন সফল ও জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান হিসেবে সবশ্রেনীর মানুষের অন্তরে স্থান করে নিয়েছেন।

উজিরপুর উপজেলা চেয়ারম্যান ও উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু ছোট বেলা থেকেই উজিরপুর উপজেলার সকল শ্রেণি পেশার মানুষের ভালবাসায় আজ সফল একজন উপজেলা চেয়ারম্যান। মেধা, কর্ম প্রয়াস শ্রম ও অধ্যাবশায়ের মাধ্যমে ব্যবস্থাপনাগত দক্ষতা অর্জনের মধ্য দিয়ে তিনি নিজেকে গড়েছেন পরিশীলিতভাবে এক উজ্জ্বল অধ্যায়ে।

এলাকার গরীব দুঃখী মানুষের পাশে থেকে তিনি সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সর্বোপরি গরীব মেহনতী মানুষের প্রকৃত জনদরদী হিসেবে তিনি এলাকায় ব্যাপক পরিচিত ও জনপ্রিয়তা লাভ করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, পারিবারিক ঐতিহ্য অনুযায়ী ছোট বেলা থেকেই একজন সহজ-সরল-সৎ মনের অধিকারী ও মেধাবী মানুষ। যার ফলে উজিরপুর উপজেলার নির্বাচনে উজিরপুর বাঁশি বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছেন।

উজিরপুর উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়ে সর্বস্তরে উন্নয়ন করে যাচ্ছেন। সামাজিক সচেতনতা ও এ পর্যন্ত উপজেলার বিভিন্ন রাস্তার উন্নয়ন, স্কুল, মাদ্রাসা, মসজিদ, সংস্কার করে গরীব দুঃখী মানুষের মাঝে বয়স্কভাতা, বিধবাভাতা সঠিকভাবে বিতরণ করেছেন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন করে শালিসের মাধ্যমে উপজেলার বিভিন্ন সমস্যার সমাধান করে যাচ্ছেন।

এছাড়াও তিনি নির্বাচিত হওয়ার পর, ৯ টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন রাস্তার উন্নয়ন, স্কুল, মাদ্রাসা, মসজিদ, মন্দির সংস্কার ও বিভিন্ন পরিস্থিতি মোকাবেলা করে ও ফ্যামিলি পরিজনের কথা না ভেবে তার প্রিয় উজিরপুর উপজেলা বাসীর জন্য দিন রাত নিরলস ভাবে পরিশ্রম করে চলেছেন এবং স্থানীয় প্রশাসনের সার্বিক তত্বাবদানে প্রতিটি উন্নয়নমূলক কাজ অতি দক্ষতার সাথে সফলভাবে করছেন।

আগামী দিনে আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু সততা ও কর্মদক্ষতার সাথে উজিরপুর উপজেলার উন্নয়নের অগ্রযাত্রায় অগ্রণী ভূমিকা পালন করে উপজেলা কে আধুনিক মডেল হিসেবে গড়ে তুলবেন ও পুনরায় নির্বাচনে নির্বাচিত হয়ে উপজেলার উন্নয়নের অগ্রগতিকে বহাল রাখবেন এমনটাই প্রত্যাশা উজিরপুর উপজেলার সর্বস্তরের জনসাধারণের।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com