1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে শিবপুর মাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির ও অনিয়মের অভিযোগ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে জিপিএ-৫ প্রাপ্ত ৬০ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ: জহির উদ্দিন স্বপন। মাদারীপুরে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন ইসলামী ব্যক্তিত্বের ফেসবুক পোস্ট ঘিরে প্রশ্ন, জীবিত স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য,, ইসরাইলের পার্লামেন্টে প্রজন্মের পরিবর্তন, সর্বকনিষ্ঠ সদস্যের হাত ধরে নতুন ইতিহাস নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে রাজশাহীতে মহানগর ছাত্রদলের মোটরসাইকেল মিছিল ও শোডাউন গৌরনদীতে স্কুলছাত্রীকে জমির প্রলোভন,ধর্ষণের অভিযোগে থানায় মামলা,উধাও অভিযুক্ত সেন্টু ভূঁইয়া। বরগুনায় ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার, জব্দ মোটরসাইকেল উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান শতদল মহাবিদ্যালয়ের ফি আদায়ে যুক্ত হচ্ছে সোনালী ব্যাংকের অনলাইন সেবা

উজিরপুরে শিবপুর মাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির ও অনিয়মের অভিযোগ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ২৭০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের শিবপুর নবীন মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সুত্রে জানা যায় শিবপুর নবীন মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হরশিৎ চন্দ্র বিশ্বাস ও সভাপতি দিলিপ রায় মিলে ওই প্রতিষ্ঠানে আয়া পদ ও অফিস সহকারী পদে ১৪ জন প্রার্থীর মধ্যে আয়া পদে বিউটি রায়ের কাছ থেকে ৩ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে চাকরি দেয়।

এছাড়া অফিস সহকারী পদে সুদেব রায়কে নিকটতম আত্মীয় বলে মোটা অংকের টাকার বিনিময়ে চাকরি দেন। এ নিয়ে এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এছাড়াও অভিযুক্ত প্রধান শিক্ষক ও সভাপতি মিলে এসএসসি পরীক্ষার্থী ৫২ জন শিক্ষার্থীর কাছ থেকে ফরম পূরণে ৫ হাজার টাকা করে হাতিয়ে নিয়েছে। এ ব্যাপারে অভিযুক্ত প্রধান শিক্ষক হরশিৎ চন্দ্র বিশ্বাস, নিয়োগ বানিজ্য’র বিষয়টি এড়িয়ে যান। তবে ফরম পূরনের বিষয়ে বলেন, উজিরপুরে প্রতিটি স্কুলেই ৫/৬ হাজার টাকা নিয়ে থাকে, তাই আমি নিয়েছি।

সভাপতি দিলিপ রায় বলেন দাতা সদস্যর পরিবারের লোকজনকে অগ্রাধিকার দিয়ে চাকরি দেয়া হয়েছে এবং এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে কোচিং ফি সহ ৫ হাজার টাকা করে নেয়া হয়েছে। তিনি আরো বলেন, স্কুলে অনেক খরচ আছে তাই নির্ধারিত টাকার চেয়ে অতিরিক্ত ফি নেয়া হয়েছে। ম্যানেজিং কমিটির সদস্য ও ইউপি সদস্য মোঃ শাহীন জানান, লোকমুখে শুনেছি মোটা অংকের টাকা নিয়ে আয়া পদে বিউটি রায়কে নিয়োগ দেয়া হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম জাহিদুল ইসলামকে বারবার ফোন করা হলেও তিনি ফোনটি রিসিভ করেননি। নিয়োগ বানিজ্য ও এসএসসির ফরম পূরণে অতিরিক্ত ফি আদায় করায় দূর্ণীতিবাজ ওই প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com