1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে মাছ ধরার ট্রলার থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সন্ধ্যা ৬:২২|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে ২৫ পিচ ইয়াবাসহ চিহ্নিত মাদক সম্রাট শাওন দেওয়ান গ্রেফতার। দেবীগঞ্জ-ডোমারে দুর্ভোগে অটোচালকরা, চাঁদাবাজি বন্ধে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের জরুরি পদক্ষেপের দাবি নড়াইলের কালিয়ায় অস্ত্রের মুখে তাণ্ডব, এক বছরে ৭ বার লুটে নিঃস্ব গ্রাম পুলিশ নির্মল বিশ্বাস কালিয়ায় দুই শিক্ষককে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী প্রেসক্লাব সভাপতিকে হত্যার হুমকি: গ্রেপ্তার দাবিতে মানববন্ধন, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দূর্গাপুরে ৬ বছর ধরে নিখোঁজ সাংবাদিক পিতা, মাওলানা আতাউর রহমান আক্তার আগৈলঝাড়ায় খালের আবর্জনা অপসারণের রক্ষায় সচেতনতামূলক এডভোকেস ক্যাম্পেইন দেবীগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহিরকে হত্যার হুমকি: থানায় জিডি গৌরনদীতে মাই টিভির জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত

উজিরপুরে মাছ ধরার ট্রলার থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ১৮৬ বার পড়া হয়েছে

উজিরপুর প্রতিনিধিঃ- বরিশালের উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে অবৈধ ভাবে মাছ ধরার সময় মাছ ধরার ট্রলার থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে।

উজিরপুর মডেল থানার এ এসআই মোঃ বেল্লাল হোসেন জানান, বুধবার ১৬ অক্টোবর বিকালে উজিরপুরের সন্ধা নদীতে মাছ ধরা অবস্থায় একটি ইঞ্জিন চালিত ট্রলারকে টহলরত অবস্থায় আমরা ধাওয়া করে ধরলে ট্রলারে তল্লাশি চালিয়ে ১৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এবং বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার জানান মা ইলিশ সংরক্ষণ অভিযানে আমরা কঠোর অবস্থানে আছি। জেলেদের কাছে মাদক দ্রব্য থাকতে পারে তা কখনো ভাবিনি।একটি ইঞ্জিন চালিত নৌকা আটকের পর জাল মাছ ও ১৭৫ পিস ইয়াবা উদ্ধার একটি নতুন অভিজ্ঞতা।

উজিরপুর মডেল থানার ওসি তদন্ত মোঃ মিজানুর রহমান জানান একটি ইঞ্জিন চালিত নৌকা থেকে ১৭৫ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। সঠিক তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। আমরা মাদকের বিরুদ্ধে সোচ্চার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com