1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে তিন পদে ৯ জনের মনোনয়ন পত্র দাখিল।  - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সকাল ৭:২৫|
সংবাদ শিরোনামঃ
পার্সেন্টিজ ছাড়া ফাইল নড়েনা, মুক্তিযোদ্ধা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ বন্ধ। গৌরনদীর প্রধান সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগ নড়াইলের নড়াগাতীর পুটিমারি বাজারে মোবাইল কোর্ট, লাইসেন্স না থাকায় জরিমানা মাদারীপুরে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ছয় হাজারের অধিক শিক্ষার্থীদের দিলো শিক্ষা উপকরণ গৌরনদীতে নারীর ক্ষমতায়নে উঠান বৈঠক। আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে রাজশাহী জেলা পুলিশ মাহিলাড়া মঠ সংলগ্ন ৪.৯৮ একর সরকারি ভিপি জমি অবৈধ দখলমুক্ত কালিয়ার মির্জাপুর মহাশ্মশানে দুর্ধর্ষ ডাকাতি, এলাকাজুড়ে উদ্বেগ নড়াইলে শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে ‘জিরো মিসিং’ উদ্যোগ

উজিরপুরে তিন পদে ৯ জনের মনোনয়ন পত্র দাখিল। 

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ২২৫ বার পড়া হয়েছে

মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর (বরিশাল)  প্রতিনিধিঃ- চতুর্থ ধাপে বরিশালে উজিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের জন্য চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান(পুরুষ) ও ভাইস চেয়ারম্যান (মহিলা) এই তিন পদে ৯ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

আজ বৃহস্পতিবার(৯মে) চতুর্থ ধাপের নির্বাচনে  বিকাল ৪টা পর্যন্ত উপজেলা চেয়ারম্যান পদে-৪ ভাইস চেয়ারম্যান (পুরুষ)-৩ ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে-২ প্রার্থীদের মনোয়ন পত্র জমা পেয়েছেন বলে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ নাজিমুদ্দিন।

সূত্রে জানাযায়, চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়াামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু, একই পরিষদের সাবেক ইউপি ও উপজেলা চেয়ারম্যান ও কেন্দ্রীয় জাসদের(আম্বীয়া) যুগ্ম সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ বাদল, উপজেলা আওয়ামী লীগের  সহ-সভাপতি ও সাবেক ইউপি ও উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল। আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য ও উজিরপুর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা অধ্যক্ষ সুখেন্দু শেখর বৈদ্য।

অপরদিকে উপজেলা ভাইস চেয়ারম্যান(পুরুষ) পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান অপুর্ব কুমার বাইন রন্টু, উজিরপুর উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও উজিরপুর উপজেলা ও পৌর প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম শিপন মোল্লা, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ মোঃ মিজানুর রহমান (সবুজ)।

এছারা মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান সিমা রানী শীল, ও আওয়ামী লীগ নেত্রী অ্যাডভোকেট  মোর্শেদা পারভীন।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মোট ৪টি ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনে চতুর্থ ধাপেই রয়েছে উজিরপুর উপজেলা পরিষদ নির্বাচন। ৯ ইউনিয়ন ও ১ টি পৌরসভা নিয়ে গঠিত এ উপজেলায় ভোটার সংখ্যা ২ লক্ষ ২২ হাজার ২ শত ৫৭ জন। ৮৩ টি কেন্দ্রে ৫ শত ৮ টি বুথে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হইবে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিল ৯ মে শেষ হয়েছে। যাচাই-বাছাই ১২ মে প্রত্যাহার ১৯ মে ,প্রতীক বরাদ্দ দিবেন নির্বাচন কমিশন ২০ মে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নাজিমুদ্দিন জানান, চতুর্থ ধাপের নির্বাচনে উজিরপুর উপজেলায় ৯ জন প্রার্থীর মনোনয়ন পত্র জমা পেয়েছি। যাচাই বাছাই শেষে যারা টিকবে তারা নির্বাচনে অংশ নিবেন। আমরা আশা করছি প্রার্থীরা সকল প্রকার নির্বাচনী আচারন বিধি মেনে তাদের প্রচারনা চালাবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com