1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে জোরপূর্বক চাচার বসত ঘর দখল করে ছাগলের খামার তৈরি। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীর সংবাদজগতে নতুন অধ্যায়, যাত্রা শুরু ‘গৌরনদী পরিক্রমা’র গৌরনদীতে কবি-সাহিত্যিকদের মিলনমেলা, সম্মাননায় আলোকিত সাহিত্যাঙ্গন দেশবিরোধী ষড়যন্ত্রের যে ক্ষত, সেই ক্ষতের ওপর লবণ ছিটাচ্ছে জামায়াত ডাসারে ইউনিয়ন পরিষদ নির্বাচনে”মেম্বার পদে শ্রমিক দলনেতা চুন্নু বেপারীর প্রার্থিতা ঘোষণা বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ গৌরনদীতে ‘গৌরনদী পরিক্রমা’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত দেবীগঞ্জে ধানখেতে নারীর মরদেহ, মৃত্যুর কারণ ঘিরে রহস্য,, ডাসারে সাংবাদিক পরিচয়ে ৩০ হাজার টাকা চাঁদা দাবি, জনতারহাতে আটক হয়ে মুচলেকায় ছাড়া পেলেন উজ্জ্বল মন্ডল আড়িয়াল খাঁর ভাঙনে বসতভিটা হারিয়ে নিঃস্ব বদরুলের পরিবার, ঠিকানা পলিথিনের ছাউনি। আশ্রয়ণের ঘর আছে, নেই বের হওয়ার রাস্তা—জোয়ারে পানিবন্দি ৮০ পরিবার

উজিরপুরে জোরপূর্বক চাচার বসত ঘর দখল করে ছাগলের খামার তৈরি।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ৩০৮ বার পড়া হয়েছে

উজিরপুর প্রতিনিধিঃ- বরিশাল জেলার উজিরপুরে উপজেলার শোলক ইউনিয়নের দত্তসার গ্রামের আপন চাচার বসত ঘর দখল করে ছাগলের খামার বানিয়ে বাড়ি থেকে তারিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

অভিযুক্ত দত্তসার গ্রামের মৃত সালাম সিকদারের পুত্র সুমন শিকদার (৩৫) নিজেকে প্রভাব শালী আওয়ামীলীগ নেতা বলে দাবি করেন ।

ভুক্তভোগী ও স্থানীয় ইউপি সদস্য আবু হানিফ সহ একাধিক সূত্রে জানা যায়,দিনমজুর মিজান সিকদার জীবিকার সুবাদে ঢাকা অবস্থান করায় বাড়ি ফাঁকা থাকার কারনে তার বসত ঘরে ছাগলের খামার বানিয়ে দখল করে নেয় এ কথিত নেতা । ভুক্তভোগী ৯০ বছরের বয়স্ক মিজান সিকদার জানান আমার ১৩ শতাংশ জমি ও ঘরসহ সকল সম্পত্তি দখল করে নিয়ে আমাকে বাড়ি ছাড়া করে দিয়েছে আমার আপন ভাতিজা। এ বিষয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তি সহ পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেও কোন প্রতিকার পাইনি। এখন আমি আমার স্ত্রীকে নিয়ে কোথায় থাকবো তার কোন হদিশ পাচ্ছি না।

এ বিষয়ের আওয়ামীলীগ নেতা সুমনের আপন বড় ভাই সৈয়দ আলী শিকদার জানান,সুমন জোরপূর্বক চাচার ঘর দখল করে একটি ছাগলের খামার করেছে ও ফাকা জমিতে গাছ পালা রোপন করেছে।গত ১০ ডিসেম্বর রবিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে জমির এক পাশে ছাগলের খামার নির্মাণ করছে আর অন্য পাশে গাছপালা রোপন করেছে।

এ সময় ছবি তুলতে গেলে আওয়ামীলীগ নেতা ও তার সঙ্গ পাঙ্গ ছবি তুলতে বাধা দেয় । এ বিষয়ে আওয়ামীলীগ নেতা সুমন শিকদার বলেন,আমি আমার কাকার কাছ থেকে জমি সাব কবলা নিয়েছি,কিন্তু তারও কিছু জমি অবশিষ্ট আছে তা বিভিন্ন দাগে রয়েছে তাকে দাগে দাগে খেতে হবে।
শোলক ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন জানান সুমন সিকদার আওয়ামীলীগের কোন পদে নেই।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো.জাফর আহম্মেদ বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com