1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে জিপিএ-৫ প্রাপ্ত ৬০ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে জিপিএ-৫ প্রাপ্ত ৬০ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ: জহির উদ্দিন স্বপন। মাদারীপুরে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন ইসলামী ব্যক্তিত্বের ফেসবুক পোস্ট ঘিরে প্রশ্ন, জীবিত স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য,, ইসরাইলের পার্লামেন্টে প্রজন্মের পরিবর্তন, সর্বকনিষ্ঠ সদস্যের হাত ধরে নতুন ইতিহাস নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে রাজশাহীতে মহানগর ছাত্রদলের মোটরসাইকেল মিছিল ও শোডাউন গৌরনদীতে স্কুলছাত্রীকে জমির প্রলোভন,ধর্ষণের অভিযোগে থানায় মামলা,উধাও অভিযুক্ত সেন্টু ভূঁইয়া। বরগুনায় ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার, জব্দ মোটরসাইকেল উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান শতদল মহাবিদ্যালয়ের ফি আদায়ে যুক্ত হচ্ছে সোনালী ব্যাংকের অনলাইন সেবা

উজিরপুরে জিপিএ-৫ প্রাপ্ত ৬০ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

 

মোঃ জুনায়েদ খান সিয়াম,উজিরপুর বরিশাল প্রতিনিধিঃ

বরিশালের উজিরপুরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৬০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ সুমন চৌধুরী।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই একদিন দেশ ও জাতির কর্ণধার হবে। তাদের এ সাফল্য শুধু নিজেদের বা পরিবারের নয়, বরং গোটা উপজেলাবাসীর গর্ব। এ প্লাস পাওয়া জীবনের চূড়ান্ত অর্জন নয়, এটি উচ্চশিক্ষার পথে প্রথম ধাপ। তাই বিনয়, সততা, নৈতিকতা ও দেশপ্রেম ধারণ করে নিজেদের মেধাকে সমাজ ও দেশের কল্যাণে কাজে লাগাতে হবে। শিক্ষার্থীদের এ সাফল্যের পেছনে শিক্ষকদের অবদানের কথাও তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য যোগদান করা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহানুর রহমান সেতু, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান, সরকারি ডব্লিউ বি ইউনিয়ন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মোঃ শাহে আলম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার সিলভিয়া ডেইজি এবং উজিরপুর সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক নাজমুল হক মুন্না।

শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সরকারি ডব্লিউ বি ইউনিয়ন মডেল ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মোঃ শাহে আলম ও জয়শ্রী মুন্ডপাশা শহীদ আবুল বাশার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেকেন্দার আলী।

কৃতী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আদিবা, নাসিফা, সাম্মিরা আক্তার, জাহেরা আক্তার মারিয়া, আবু ইউসুফ,পাপিয়া ইয়াসমিন, জহুরা আক্তার, আসমা ও হাসানসহ অনেকে।

অনুষ্ঠানে উজিরপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করে উজিরপুর এপিডি, সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com