1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ভোধন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সকাল ৭:০৮|
সংবাদ শিরোনামঃ
পার্সেন্টিজ ছাড়া ফাইল নড়েনা, মুক্তিযোদ্ধা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ বন্ধ। গৌরনদীর প্রধান সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগ নড়াইলের নড়াগাতীর পুটিমারি বাজারে মোবাইল কোর্ট, লাইসেন্স না থাকায় জরিমানা মাদারীপুরে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ছয় হাজারের অধিক শিক্ষার্থীদের দিলো শিক্ষা উপকরণ গৌরনদীতে নারীর ক্ষমতায়নে উঠান বৈঠক। আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে রাজশাহী জেলা পুলিশ মাহিলাড়া মঠ সংলগ্ন ৪.৯৮ একর সরকারি ভিপি জমি অবৈধ দখলমুক্ত কালিয়ার মির্জাপুর মহাশ্মশানে দুর্ধর্ষ ডাকাতি, এলাকাজুড়ে উদ্বেগ নড়াইলে শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে ‘জিরো মিসিং’ উদ্যোগ

উজিরপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ভোধন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ২২১ বার পড়া হয়েছে

মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ-“স্মার্ট বাংলাদেশ বিনির্মানে, খাবার খাবো পুষ্টি গুনে” এই প্রতিপাদ্য বিষয়কে ধারন করে বরিশালের উজিরপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৪ এর উদ্ভোধন করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৪ এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন। এ উপলক্ষে ৯ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অপুর্ব কুমার বাইন রন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সিমা রানী শীল, উপজেলা মেডিকেল অফিসার ডাঃ রাকিব হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কপিল বিশ্বাস,মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম জাহিদ হাসান, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন, সদ্য যোগদান কৃত উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান, বামরাইল ইউপি চেয়ারম্যান ইউসুফ হোসেন হাওলাদার, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উজিরপুর সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি আঃ রহিম সরদার, এশিয়ান টিভি বরিশাল জেলা প্রতিনিধি মোঃ নাসির উদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ জুনায়েদ খান সিয়াম,উপজেলা পুষ্টি কমিটির আহবায়ক মোঃ অহেদুজ্জান। এসময় বক্তারা বলেন পুষ্টিগুনে সমৃদ্ধ খাবার গ্রহন করতে হবে, খাদ্য উৎপাদন, পরিবহন, সংরক্ষণ, ও রান্নায় পুষ্টি গুন বজায় রাখতে হবে। খাবারে চিনি ও লবনের মাত্রা সীমিত রাখতে হবে। অতিরিক্ত ভাজা তৈলাক্ত খাবার ও ফাষ্টফুড বর্জন করতে হবে। শিশুকে অতিপ্রক্রিয়াজাত পানীয় ও খাবার গ্রহন থেকে বিরত থাকতে হবে।

সপ্তাহ ব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহের দ্বিতীয় দিনে শুক্রবার ধর্মীয় প্রতিষ্ঠানে পুষ্টি বার্তা প্রচার, তৃতীয় দিনে স্বাস্থ্য সেবা কেন্দ্রে পুষ্টি সেবা জোরদারকরন, চতুর্থ দিন মা ও শিশুর খাদ্য পুষ্টি নিয়ে মা সমাবেশ, পঞ্চম দিন প্রবীনদের পুষ্টি বিষয়ে সচেতনতা তৈরি, ষষ্ঠ দিন কৈশোরকালীন পুষ্টি নিয়ে ছাত্র-ছাত্রীদের অবহিত করন, সপ্তম ও সমাপনী দিন উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সকল সদস্যের অংশগ্রহণে সমাপনি সভা অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com