1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে ইদুর মারার বিদ্যুতের ফাঁদে প্রান গেছে কৃষকের। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
আগৈলঝাড়া সরকারি কলেজ ক্যাম্পাসে সবুজের ছোঁয়া, বৃক্ষরোপণে হিউম্যান ফর হিউম্যানিটি গৌরনদী পাইলট স্কুল ক্যাম্পাসে সবুজায়নের উদ্যোগ, বৃক্ষরোপণ করল হিউম্যান ফর হিউম্যানিটি সহস্র মানুষের ভালোবাসা ও শ্রদ্ধায় রামপালে প্র:শি: শেখ সাইফুদ্দিন’র বিদায় সংবর্ধনা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত গৌরনদীর নতুন এসিল্যান্ড মোঃ মোকশেদ উল্লাহ এর যোগদান  আদালতে হাজিরার সুযোগে কৃষকের জমির পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ আগৈলঝাড়ায় আগুনে নিঃস্ব পরিবার, রক্ষা পেলেন নারী ও শিশুসহ চারজন গৌরনদীতে সুন্নি মহাসমাবেশ অনুষ্ঠিত, হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ মাদারীপুরে ডিবি পুলিশের পৃথক অভিযান, ৭০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ দেবীগঞ্জের পামুলীতে ১৬ মন্দিরে আবুল বাশার, ৫ লাখ টাকার সহায়তার ঘোষণা,,

উজিরপুরে ইদুর মারার বিদ্যুতের ফাঁদে প্রান গেছে কৃষকের।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৭১ বার পড়া হয়েছে

মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ- বরিশাল  জেলার উজিরপুরে ইদুর মারতে ধানক্ষেতে দেয়া বিদ্যুতে স্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে উপজেলার জল্লা ইউনিয়নের কারফা গ্রামে এ ঘটনা ঘটে।মৃত কৃষক গৌরাঙ্গ হালদার (৫০) কারফা গ্রামের যুদিষ্ঠী হালদারের ছেলে।

জল্লা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য উপেন সরকার  জানান, ইরি ধানক্ষেত ইদুরে নষ্ট করে ফেলে। এই কারনে ধানক্ষেত রক্ষায় বিদ্যুত সংযোগ দেয় কৃষক গৌরাঙ্গ হালদার। সকালে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন না করে কতটি ইদুর মারা গেছে দেখতে যায়। সেখানে ভুলে বিদ্যুত সংযোগ দেয়া গুনায় হাত দিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয় গৌরাঙ্গ। তাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেছে।

উজিরপুর থানার ওসি জাফর আহমেদ  জানান, আগৈলঝাড়া থানার পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় উজিরপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের কোন অভিযোগ নেই। তাই যথাযথ আইনি প্রক্রিয়ায়  পরিবারের কাছে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com