1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোকান ঘর উত্তোলন করছে ভূমি দস্যুরা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ১১:১৫|
সংবাদ শিরোনামঃ
নড়াইলের কালিয়ায় নলিয়া নদীতে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু কালিয়ায় আধুনিক চক্ষু সেবার নতুন দুয়ার ‘পেড়লী ভিশন সেন্টার’ উদ্বোধন ডাসারে খাল খনন শেষে দুই পাড়ের রাস্তায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন -এমপি খোকন তালুকদার গৌরনদী শিশু একাডেমির ২য় রাউন্ডে রবীন্দ্র সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত  কালকিনিতে নদী ভাঙ্গন রোধে কাজ করছে সরকার-মাদারীপুর-৩ আসনের এমপি খোকন তালুকদার” আধ্যাত্মিক সাধনা, লোকসংস্কৃতি ও ঐতিহ্যের অনন্য মিলনস্থল, নড়াইলের ঐতিহাসিক তারাপুর দরগা শরীফ উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল, পরিবেশ দূষণে অতিষ্ঠ এলাকাবাসী নড়াইলের নড়াগাতীতে রোটারি (ইউনিটি ফর গুড) বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বহিষ্কারে ক্ষিপ্ত হয়ে সভাপতি/সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচার”প্রতিবাদে সংবাদ সম্মেলন করে সুষ্ঠু বিচার দাবি ভুক্তভোগী সাংবাদিকদের আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর তাওহীদের সাফল্য, ৯ হাজারের বেশি প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়

উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোকান ঘর উত্তোলন করছে ভূমি দস্যুরা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৪ বার পড়া হয়েছে

মোঃ কাওছার হোসেন, বরিশাল প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের কারফা বাজার বন্দরে পাসে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে দোকান ঘর উত্তরণ করছে ভূমি দস্যুরা বলে অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় বরিশাল আদালতে মামলা করার প্রস্তুতি চলছে।

অভিযোগ ও ভুক্তভোগী সুত্রে জানা যায় উপজেলার জল্লা ইউনিয়নের ২৭নং কারফা মৌজায় এসএ ৮৪ নং খতিয়ানের এসএ ৭১৬/৭১৮/৭১৯,৭৭৫ নং দাগে ২ একর ৬৩ শতাংশ জমি গোবিন্দ্র লাল চৌধুরী ও গৌরাঙ্গলাল চৌধুরী, মধুসুধন চৌধুরীর নিকট থেকে কাজিসা গ্রামের এ্যাডঃ এস.এম বকর ও তার ভাই এ্যাডঃ মিজানুর রহমান সিকদার মিলে সাব কবালা দলিল মূলে ক্রয় করেন। উক্ত জমি নিয়ে গোবিন্দলাল চৌধুরীর সাথে ঝন্টু লাল (কানাই) হালদার গংদের সাথে বিরোধ সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে গোবিন্দ্রলাল চৌধুরী উজিরপুর সহকারী জজ আদালত দেং মোং নং ১০২/৯৪ ও ৭৮/৯৭, উজিরপুর মামলা দায়ের করেন।আদালত বিরোধীয় সম্পত্তিতে গত ২৪/৭/২০১৭ তারিখ নিষেধাজ্ঞা জারী করে। ওই জমিতে কিছু দোকান ঘর রয়েছে। সেখানে ১ ডিসেম্বর তারিখ সকাল ৮ টার দিকে ঝন্টু লাল হালদার (কানাই),বিমল হালদার, শ্যামল হালদার, অমল হালদার, চয়ন হালদার মিলে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ক্ষমতার দাপটে জোরপূর্বক দোকান ঘর উত্তোলন করার চেষ্টা করে এবং জমির দলিলকৃত মালিক গন বাধা প্রদান করেন।

এছাড়াও উক্ত জমিতে একটি নিষেধাজ্ঞার একটি সাইনবোর্ড টানানো রয়েছে। এরপরেও প্রতিপক্ষরা আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি দখলের পায়তারা চালাচ্ছে ভুমিদস্যুরা বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।

এ ঘটনায় মিজানুর রহমান সিকদার বাদী হয়ে উল্লেখ্য অভিযুক্তদের বিরুদ্ধে বরিশাল আদালতে অভিযোগ দায়ের করবেন বলে জানান । অভিযুক্তরা বিষয়টি এড়িয়ে যায়। কিছুদিন আগে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভেকু দিয়ে মাটি কেটে পুকুর খনন করার পায়তারা করে, থানা পুলিশ দিয়ে বাধা দেওয়া পুকুর খনন করতে পারেনি । আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জড়িত ভূমিদস্যুদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com