1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আগৈলঝাড়ায় মাদ্রাসা ও এতিমখানার গাছ কেটে নেওয়ায় অভিযোগ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ১০:১২|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে ২৫ পিচ ইয়াবাসহ চিহ্নিত মাদক সম্রাট শাওন দেওয়ান গ্রেফতার। দেবীগঞ্জ-ডোমারে দুর্ভোগে অটোচালকরা, চাঁদাবাজি বন্ধে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের জরুরি পদক্ষেপের দাবি নড়াইলের কালিয়ায় অস্ত্রের মুখে তাণ্ডব, এক বছরে ৭ বার লুটে নিঃস্ব গ্রাম পুলিশ নির্মল বিশ্বাস কালিয়ায় দুই শিক্ষককে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী প্রেসক্লাব সভাপতিকে হত্যার হুমকি: গ্রেপ্তার দাবিতে মানববন্ধন, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দূর্গাপুরে ৬ বছর ধরে নিখোঁজ সাংবাদিক পিতা, মাওলানা আতাউর রহমান আক্তার আগৈলঝাড়ায় খালের আবর্জনা অপসারণের রক্ষায় সচেতনতামূলক এডভোকেস ক্যাম্পেইন দেবীগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহিরকে হত্যার হুমকি: থানায় জিডি গৌরনদীতে মাই টিভির জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত

আগৈলঝাড়ায় মাদ্রাসা ও এতিমখানার গাছ কেটে নেওয়ায় অভিযোগ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৭৫ বার পড়া হয়েছে

আগৈলঝাড়া প্রতিনিধিঃ- আগৈলঝাড়ার বাকাল মদীনাতুল উলুম মাদরাসা ও এতিমখানার জায়গার গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এমনকি তরিঘড়ি করে গাছ কাটতে গিয়ে একটি ঘর ভেঙ্গে ফেলেছে তারা। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের পশ্চিম বাকাল গ্রামের মদীনাতুল উলুম মাদরাসা ও এতিমখানার বিরোধীয় জায়গার দুটি চাম্বল গাছ ১৮ ফেব্রুয়ারী পাকুরিতা গ্রামের নাসির উদ্দিন তালুকদারের লোকজন কেটে নেওয়ার সময় পাশে মাদ্রাসার একটি টিন সেট ঘরের উপর পরে ঘর ভেঙ্গে যায়।

এঘটনায় মাদ্রাসার কমিটির সাধারন সম্পাদক আক্তার বেপারী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে থানার এসআই মাহাফুজুর রহমান ঘটনাস্থল পরিদর্শণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেন।অভিযুক্ত নাসির উদ্দিন তালুকদারকে বাড়িতে না পাওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি।

এব্যাপারে আগৈলঝাড়া থানার এসআই মাহাফুজুর রহমান সাংবাদিকদের বলেন, গাছ কেটে নেওয়ার অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছি। মাদ্রাসা কর্তৃপক্ষ মামলা করলে তাদের মামলা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com