1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আগৈলঝাড়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৬ প্রতিষ্ঠানে ২২ হাজার ৫০০ টাকা জরিমানা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
ফাইভ স্টোন ইম্প্যাক্টের উদ্যোগে গৌরনদীতে দুইদিনব্যাপী  পুরোহিতদের প্রশিক্ষণ কর্মশালা আগৈলঝাড়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৬ প্রতিষ্ঠানে ২২ হাজার ৫০০ টাকা জরিমানা ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার বার্তা, গৌরনদীতে রোভার স্কাউটের অভিযান মাদক ও সন্ত্রাসমুক্ত উন্নত মৌগাছি গঠনে চেয়ারম্যান মেজর আলী বিশ্বাসের প্রশংসনীয় পদক্ষেপ পটুয়াখালীতে গর্ভবতী নারীকে মারধরের মামলায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার শোকের ছায়া গৌরনদীতে, আর নেই জামান মিয়া। বরিশাল বিমানবন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নে গুরুত্ব নোয়াখালীতে ডিএনসির বিশেষ অভিযান: ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৩ গৌরনদীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলার সমাপনী, পুরস্কার পেল শিক্ষার্থীরা মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে বোমা বিস্ফোরণের শব্দে আতঙ্কিত শহরবাসী

আগৈলঝাড়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৬ প্রতিষ্ঠানে ২২ হাজার ৫০০ টাকা জরিমানা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

 

মো: আশরাফ আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:-

বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ২২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার গৈলা বাজারে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় সহকারী পরিচালক ইন্দ্রানী দাস ও সুমি রানী মিত্র। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

অভিযান চলাকালে বাজারের বিভিন্ন দোকানে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির মতো অনিয়ম পাওয়া যায়। এসব অপরাধের দায়ে বিমল স্টোরকে ৩ হাজার টাকা, লোকনাথ স্টোরকে ৬ হাজার টাকা, ঘোষ মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা, হাবিব স্টোরকে ৩ হাজার টাকা, মুক্তি এন্টারপ্রাইজের সার দোকানকে ৪ হাজার টাকা এবং মায়ের দোয়া স্টোরকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানে ছয়টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সঠিক মূল্য নিশ্চিত করা এবং বাজারে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি রোধে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাজারে ব্যবসায়িক কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখা এবং ভোক্তা অধিকারবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com