1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আগৈলঝাড়ায় জহির উদ্দিন স্বপনের ব্যাপক গণসংযোগ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ২:১৭|
সংবাদ শিরোনামঃ
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অর্জন করলেন গৌরনদীর মুরছালিন ও পূর্বা মাদারীপুরের ডাসারে উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত উজিরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় সিরাপ ও মাদকদ্রব্য জব্দ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের দেবীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত,, কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার উন্নয়ন ভাবনা ও নেতৃত্বের সংকট,, এফ ফারুক ইসলাম,, মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামতের সন্ধানে

আগৈলঝাড়ায় জহির উদ্দিন স্বপনের ব্যাপক গণসংযোগ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ৪৫০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এম. জহির উদ্দিন স্বপন তার ধানের শীষ মার্কার পক্ষে সমর্থন ও  ভোট চেয়ে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন।

ওইদিন সকাল ১০টায় তিনি আগৈলঝাড়া-গৌরনদী উপজেলার সীমান্তবর্তী ডিএসবি বাজার থেকে গণ সংযোগ শুরু করেন। এরপর সকাল ১১টায় রত্নপুর ইউনিয়নের ছয় গ্রাম বাজারে গণসংযোগ করেন। সকাল সাড়ে ১১টায় তিনি গৈলা ইউনিয়নের সেরাল গ্রামে হাসানাত আব্দুল্লাহর বাড়ির সামনের পাড়ের পাড়ে জড়ো হওয়া এলাকাবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন। দুপুর ১২ টায় তিনি উত্তর সেরাল গ্রামের সাইক্লোন সেল্টার চত্বরে পথসভায় বক্তব্য রাখেন। এরপর তিনি মধ্য শেরাল গ্রামে অবস্থিত শেরাল হাই স্কুলের সামনে জড়ো হওয়া উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন। পরে দাসের হাট বাসস্ট্যান্ডে জড়ো হওয়া স্থানীয় জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

এ সময় তার সাথে ছিলেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শিকদার হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক, শাহ মোহাম্মদ বখতিয়ার, এনায়েত খান মনু, শামসুল হক খোকন, আবুল হোসেন মোল্লা, বরিশাল উত্তর জেলা মহিলা দলের সদস্য বাহাদুর সাজেদা আক্তার, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান মুন্সী, যুবদল নেতা রফিকুল ইসলাম রিপন, মোঃ বেলাল হোসেন, ফয়জুল হক বাবু, জসিম মোল্লা প্রমূখ।

গণসংযোগ ও পথসভা গুলোতে বক্তৃতাকালে স্থানীয় জনতার উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা জানেন, এবারের জাতীয় নির্বাচন একটা বিশেষ প্রেক্ষাপটে অনুষ্ঠিত হচ্ছে। আওয়ামী লীগের মতো একটি প্রবীণ দল, তারা তাদের অপকর্মের কারণে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু একটা দেশ এইভাবে কেবল সংঘাতের মধ্যে চলতে পারে না। দেশ নায়ক তারেক রহমান প্রতিহিংসার রাজনীতির বদলে একটা সুস্থ রাজনীতির ধারা তৈরি করতে প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি দেশে এসেই বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। আমরাও চাই দেশে সমস্ত দলমত নির্বিশেষে দেশে একটি গণতান্ত্রিক ব্যবস্থাকে কায়েম করতে। দেশের মালিক হচ্ছে জনগণ দেশ কারা চালাবে তা নির্ধারণ করবে একমাত্র জনগণ। জনগণকে পাশ কাটিয়ে জোর করে ক্ষমতায় যাওয়া যাবে না। অথবা জোর করে ক্ষমতায় থাকা যাবে না। জনগণের ক্ষমতাকে যারা পছন্দ করেনা, তারা নির্বাচনকে নস্যাৎ করতে চায়, রাতের বেলায় ভোট দেয়। প্রশাসনকে দিয়ে ভোট ডাকাতি করে। আমি-ডামি নির্বাচন করে, একতরফা নির্বাচন করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com