
মো:মনিরুজ্জামান বিশেষ প্রতিনিধি:-
বরিশালে কেঁচো সার উৎপাদন,ব্যবহার ও বাজারজাতকরণের চাহিদা বৃদ্ধির লক্ষ্যে তথ্য ও প্রযুক্তি মেলা,জারি গান ও মাল্টিমিডিয়া প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে।
আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের পরিষদ চত্তরে সোমবার দিন ব্যাপি কারিতাস বাংলাদেশ ধরিত্রী প্রকল্পের বাস্তবায়নে প্রদর্শনী শেষে আলোচনা সভায় কারিতাস বরিশাল অঞ্চল পরিচালক মি: ফ্রান্সিস বেপারির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পিযুষ রায়,কারিতাস ধরিত্রী ও একর্যাব প্রকল্প জুনিয়র কর্মসূচী কর্মকর্তা
মিঃজর্জ বৈরাগী,উপজেলা ইনচার্জ এডওয়ার্ড অন্তু রায়,ফিল্ড ফেসিলেটর মিঠু রানী দাস,জুলিয়ানা মন্ডলসহ অন্যানরা।