1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আগৈলঝাড়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ১০:১৫|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে ওলামা পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন নিরাপদ সড়ক দাবিতে গৌরনদীতে বিক্ষোভ ও মানববন্ধন, মহাসড়কে যান চলাচল বন্ধ। রাজশাহীতে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মাহমুদা হাবীবা। রাজশাহীর দুর্গাপুরে র‍্যাব-৫ এর অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গৌরনদীতে সমন্বয় সভা প্রবীণ সাংবাদিকদের অবসরভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী স্বপন। মাদারীপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে রিপোর্টার্স ইউনিটির-২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাজাহানের সাফল্য ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির কমিটি ঘোষণা, সভাপতি হেমায়েত খাঁন, সাধারণ সম্পাদক খান মাসুদ রানা।

আগৈলঝাড়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪৯ বার পড়া হয়েছে

মো:মনিরুজ্জামান,স্টাফ রিপোর্টারঃ-

আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৫ উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলা জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে বুধবার (১০ ডিসেম্বর) সকালে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ বছরের প্রতিপাদ্য “মানবাধিকার- আমাদের প্রতিদিনের অপরিহার্য বিষয়” সামনে রেখে আয়োজনটি অনুষ্ঠিত হয়।
সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় মানবাধিকার ইউনিটি আগৈলঝাড়া উপজেলা কমিটির সহ-সভাপতি সৈয়দ রুহুল আমিন (আরজু) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় মানবাধিকার ইউনিটির উপজেলা সাধারণ সম্পাদক সৈয়দ পারভেজ আহমেদ রাজু।

এছাড়া আরো উপস্থিত ছিলেন মো: মনিরুজ্জামান, সাইফুল ইসলাম বেল্লাল,সৈকত সরকার,মানিক হাওলাদার, রাজির হোসেন মোল্লা,তারিকুল ইসলাম,দীপক কর্মকার, সুশীল সমদ্দার,মো: মিজানুর রহমান মিন্টু সরদার, মো: ওলিউল্লাহ হাওলাদার, মোহাম্মদ গিয়াস উদ্দিনসহ মানবাধিকার ইউনিটির উপজেলা শাখার অন্যান্য সদস্যরা। বক্তারা তাদের বক্তব্যে মানবাধিকারের সুরক্ষা, সামাজিক ন্যায়বিচার এবং সমতাপূর্ণ সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে জাতীয় মানবাধিকার দিবসের তাৎপর্য তুলে ধরে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com