1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আগৈলঝাড়া গৈলা পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের অর্থে আয়রন ব্রিজ উদ্বোধন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
দেবীগঞ্জে একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস ও নবীনবরণ অনুষ্ঠিত রাজশাহীতে বিজিবি’র অভিযান: উদ্ধার হওয়া ২৬টি কষ্টিপাথরের মূর্তি ও ১৮১৮টি মুদ্রা জাদুঘরে হস্তান্তর গৌরনদী গার্লস কলেজে ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠিত জাতিসংঘের সঙ্গে উন্নয়ন ও সংস্কার নিয়ে বৈঠক, সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা দেবীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত,, সৌরবিদ্যুৎ উৎপাদন ও সাশ্রয়ী ব্যবহারে উদ্বুদ্ধকরণে গৌরনদীতে মতবিনিময় সভা মেহেন্দিগঞ্জ সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন ও বৃক্ষরোপণ করলেন বরিশাল পুলিশ সুপার মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুজ্জামান গ্রেপ্তার জমি বিরোধে পথ বন্ধ, বিপাকে ৪০ পরিবার; স্কুলে যেতে দুর্ভোগ শিক্ষার্থীদের উজিরপুরে ভিক্ষুক পুনর্বাসন, দুই হতদরিদ্র পেলেন অটোভ্যান

আগৈলঝাড়া গৈলা পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের অর্থে আয়রন ব্রিজ উদ্বোধন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

 

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কালুপাড়া গ্রামে স্থানীয় জনগণের চলাচলের সুবিধার্থে একটি আয়রন ব্রিজ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টা ৪৫ মিনিটে কালুপাড়া গ্রামের মনসা বাড়ির উত্তর পাশে সুবল দাসের বাড়ির সামনে নির্মিত আয়রন ব্রিজটির উদ্বোধন করা হয়।

ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় ছোট উন্নয়ন কাজের জন্য বরাদ্দকৃত প্রায় ৩ লাখ টাকা ব্যয়ে ব্রিজটি নির্মাণ করা হয়েছে বলে জানা গেছে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতা শাহ মোহাম্মদ বখতিয়ার, গৈলা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সরল মোল্লা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম (টিটু), মেম্বার ও সদস্যবৃন্দ, স্থানীয় সামাজিক নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের সচিব সাধন চন্দ্র হালদার, চৌকিদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

স্থানীয়রা জানান, ব্রিজটি নির্মাণের ফলে ওই এলাকার মানুষের চলাচলে দীর্ঘদিনের ভোগান্তি কমবে। বিশেষ করে কালুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, কৃষক ও সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে
এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com