1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আগৈলঝাড়া উপজেলা ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থী রফিকুল ইসলাম তালুকদারের গনসংযোগ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ১০:০১|
সংবাদ শিরোনামঃ
টরকী বন্দরে হতদরিদ্র মানুষের পাশে ফ্রেন্ডস ইউনিটি পাওয়ার—এক বেলা মেহমানদারিতে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত। উজিরপুরে ঢাকা বরিশাল মহাসড়কে ৬ লেনে উন্নীত করণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে রামপালে ২৯ মসজিদে খতমে কোরআন মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ার-এর উদ্যোগে বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি বর্তমানে একটি দল দেশকে গিলে খাওয়ার স্বপ্ন দেখছেন স্বাধীনতার কথা শুনলেই গাত্রদহ শুরু হয় যায়”এমপি খোকন তালুকদার” গৌরনদীতে শহীদ বীর উত্তম জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত  বাবুগঞ্জ বাসীকে, কচি তালুকদারের পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মোঃ সুমন সরদার রাজশাহীতে ৭৯ কেজি ৭৯০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার* ঈদুল আযহা উপলক্ষে দেবীগঞ্জে মহিলা দল নেতাকর্মী ও দুস্থ রোগীদের মাঝে মানবিক সহায়তা বিতরণ,, দেবীগঞ্জে ব্যারিস্টার তাসমিয়া প্রধান এমপির উপস্থিতিতে ১১ দলীয় জোটের ব্যতিক্রমী মানবিক,,

আগৈলঝাড়া উপজেলা ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থী রফিকুল ইসলাম তালুকদারের গনসংযোগ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ২৮০ বার পড়া হয়েছে

আতাউর রহমান চঞ্চলঃ- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ না কাটতেই উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে বরিশালের আগৈলঝাড়া উপজেলা থেকে ভাইস চেয়ারম্যান পদে পূণরায় প্রার্থী হিসেবে ইতিমধ্যে গনসংযোগ শুরু করছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক,তিনি পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ত বিশিষ্ট সমাজসেবক রফিকুল ইসলাম তালুকদার। পারিবারিক ভাবেই আওয়ামী পরিবারের সন্তান তিনি আওয়ামীলীগ দলীয় সকল কার্যক্রমে তার সক্রিয় ভূমিকা লক্ষ্যেনীয়।

শুক্রবার (১৯ এপ্রিল) বিকালে ৪টার গণসংযোগের মাধ্যমে ভাইস-চেয়ারম্যান পদে পূণরায় প্রার্থীতা জানান দিলেন বর্তমান উপজেলা ভাইসচেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার। তিনি মোটরসাইকেল শোডাউন মাধ্যমে আগৈলঝাড়া উপজেলা রাজিহার ইউনিয়ন শুরু করে পরে উপজেলা সদর থেকে বাকাল ইউনিয়নের পশ্চিম প্রান্ত পয়সারহাট এবং বাগদা বাজার হয়ে রত্নপুর বাজার ও ছয়গ্রাম বাজারে, বর্তমান ভাইসচেয়ারম্যান রফিকুল ইসলাম নির্বাচনী গণসংযোগ করেন।

যানা যায় রাজিহার ইউনিয়ন আওয়ামীলীগ নেতাকর্মীদের আয়োজনে গনসংযোগ ও পথসভায় মিলিত হয়, উপজেলা ভাইসচেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার। গণসংযোগ সময়ে তিনি বাজারের বিভিন্ন অলি গলি প্রদক্ষিণ করে ব্যবসায়ী ও সাধারন মানুষের সাথে কৌশল বিনিময় করে উপজেলা ভাইস -চেয়ারম্যান পদে নিজের প্রার্থীতা ঘোষণা করে দোয়া ও সমর্থন কামনা করেছেন।

পরে পথসভায় এক সাক্ষাৎকারে সাংবাদিকদের তিনি বলেন- আমি আওয়ামী রাজনীতি পরিবারের সন্তান। কলেজ ছাত্রলীগের মাধ্যমে আমার রাজনীতি শুরু। আমি পর্যায়ক্রমে আওয়ামী রাজনীতিতে আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমানে যুগ্ম সাধারণ সম্পাদক হয়ে। আগৈলঝাড়া উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান হিসেবে গত পাঁচটি বছর জনগনের সেবায় সফলভাবে দায়িত্ব পালন করে আসছি। আমার রাজনীতিক ক্যারিয়ারে কোন চাঁদা বাজি, ট্রেন্ডার বাজি, জমি দখল করার মত কোন কেলেঙ্কাকারি নেই। কেউ যদি আমার বিরুদ্ধে কোন অভিযোগ তুলতে পারেন, তাহলে আমি রাজনীতি থেকে বিদায় জানাবো। আজ এসেছি আপনাদের মাঝে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান পদে পূণরায় প্রার্থীতা ঘোষণা করছি এবং আপনাদের সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।

এসময় গণসংযোগে উপস্থিত ছিলেন, আগৈলঝাড়া উপজেলা নেতৃবৃন্দসহ রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মতিউর রহমান হাওলাদার,যুগ্ম সাধারণ সম্পাদক, জাকির তালুকদার,উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সিদ্দিক মেধৃা, ইউপি সদস্য হাবুল ঘরামি,ইউপি সদস্য সঞ্জয়, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী ইদ্রীস,রাজিহার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ফখরুল ইসলাম মামুন, তপন রায়,মনোরঞ্জন রায়,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রিমন তালুকদার, টি এম রফিকুল ইসলাম জনি, কালাই হাওলাদার, আলম খান, ইউনিয়ন ছাত্রলীগ সেলিম মোল্লা, হিমেল তালুকদার, নাদিম তালুকদার, ইয়াসিন তালুকদার, ইসমাইল সরদার, কলেজ ছাত্রলীগ রাতুল তালুকদার, মানিক তালুকদার, শাকিল সরদার, আশরাফুল সরদার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com