1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আওয়ামী লীগ আমলে গুম-খুন ও হয়রানির অভিযোগ তুলে যা বললেন জহির উদ্দিন স্বপন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
আওয়ামী লীগের ১৭ বছরে সকল মন্ত্রনালয়ের টাকা লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে–স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন দেবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত,, আগৈলঝাড়া গ্রাম পুলিশকে শক্তিশালী করতে বাইসাইকেল ও পোশাক বিতরণ পুনর্মিলনীর আগাম বার্তা নিয়ে শিকারপুরে সহস্রাধিক শিক্ষার্থীর শোভাযাত্রা এমপি সান্টুকে জড়িয়ে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ সংবাদ প্রকাশের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী: রাসিক প্রশাসকের সহযোগিতার আশ্বাস দেবীগঞ্জে দ্বৈত দায়িত্বে পরিবার পরিকল্পনা কর্মকর্তা, তদারকি নিয়ে প্রশ্ন,, আগৈলঝাড়ায় ইউএনওর সঙ্গে মানবিক সংগঠনের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ গৌরনদীতে গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি বিএনপিকে ভোট দেওয়ায় কাজ না পাওয়ার অভিযোগ নারীর

আওয়ামী লীগ আমলে গুম-খুন ও হয়রানির অভিযোগ তুলে যা বললেন জহির উদ্দিন স্বপন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

 

এ.এস. মামুন, স্টাফ রিপোর্টারঃ-

বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামী লীগ সরকারের আমলে গুম, হত্যা ও রাজনৈতিক হয়রানির অভিযোগ তুলে বক্তব্য দিয়েছেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার নগরবাড়ী গ্রামে শহিদ টিপু হাওলাদার এবং প্রয়াত বিএনপি নেতা আলাউদ্দিন হাওলাদারের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে অনেক মানুষ গুমের শিকার হয়েছেন। তাদের মধ্যে অনেকে এখনও নিখোঁজ; তারা জীবিত নাকি মৃত, সে বিষয়ে পরিবারগুলো নিশ্চিতভাবে জানতে পারেনি। এ ছাড়া তিনি দাবি করেন, ওই সময়ে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলের হাজার হাজার নেতাকর্মী হত্যার শিকার হয়েছেন এবং বিপুলসংখ্যক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, “মাতৃতুল্য সাবেক প্রধানমন্ত্রীকে জেলে রেখে তিলে তিলে হত্যা করা হয়েছে।”

জহির উদ্দিন স্বপন বলেন, শহিদ টিপু হাওলাদারের মা মৃত্যুর আগে দেখে যেতে পেরেছেন—অভিযোগে অভিযুক্ত ব্যক্তিরা যতই ক্ষমতাশালী হোক, তাদের আইনের আওতায় আনা হয়েছে এবং বিচারপ্রক্রিয়া চলছে। কোনো অপরাধই আইনের কাছে তামাদি হয় না বলেও মন্তব্য করেন তিনি।

পরে তিনি প্রয়াত নেতাদের কবর জিয়ারত করেন এবং তাঁদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। এ সময় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

কবর জিয়ারত শেষে প্রয়াতদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় উপজেলা বিএনপি ও স্থানীয় নেতাকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com