1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আওয়ামী লীগ আমলে গুম-খুন ও হয়রানির অভিযোগ তুলে যা বললেন জহির উদ্দিন স্বপন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে বাবার পরকীয়ার অভিযোগে বিধবার ওপর ছেলের হামলা গ্রামীন চক্ষু চিকিৎসা কেন্দ্রে পল্লী চিকিৎসক ও ফার্মাসিস্টদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত আগৈলঝাড়ায় ফের ‘শয়তানের নিঃশ্বাসের’ আতঙ্ক, নারীর স্বর্ণ-টাকা লুট রামপালে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক অর্জিত শিক্ষা এবং সহায়ক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত  দেবীগঞ্জে যুবলীগের কর্মসূচিতে যাওয়ার পথে চারজন আটক দি পাটনা একাডেমির অ্যাডহক কমিটির প্রথম সভা ও সংবর্ধনা আগৈলঝাড়ায় বিট ও কমিউনিটি পুলিশিং সভা, অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ ঐক্যের আহ্বান রূপাতলীতে নদীর ভেতর থেকে ৩৫ ফুট ১০ ইঞ্চি সাবমেরিন ক্যাবল উদ্ধার রাজশাহীতে ৯ দিনে ডেঙ্গুতে ৪ মৃত্যু, হাসপাতালে ১০৬ রোগীভর্তি জনকণ্ঠের মাদারীপুর সংবাদদাতা সুবল বিশ্বাসের স্ত্রীর মৃত্যুতে শোক

আওয়ামী লীগ আমলে গুম-খুন ও হয়রানির অভিযোগ তুলে যা বললেন জহির উদ্দিন স্বপন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

 

এ.এস. মামুন, স্টাফ রিপোর্টারঃ-

বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামী লীগ সরকারের আমলে গুম, হত্যা ও রাজনৈতিক হয়রানির অভিযোগ তুলে বক্তব্য দিয়েছেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার নগরবাড়ী গ্রামে শহিদ টিপু হাওলাদার এবং প্রয়াত বিএনপি নেতা আলাউদ্দিন হাওলাদারের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে অনেক মানুষ গুমের শিকার হয়েছেন। তাদের মধ্যে অনেকে এখনও নিখোঁজ; তারা জীবিত নাকি মৃত, সে বিষয়ে পরিবারগুলো নিশ্চিতভাবে জানতে পারেনি। এ ছাড়া তিনি দাবি করেন, ওই সময়ে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলের হাজার হাজার নেতাকর্মী হত্যার শিকার হয়েছেন এবং বিপুলসংখ্যক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, “মাতৃতুল্য সাবেক প্রধানমন্ত্রীকে জেলে রেখে তিলে তিলে হত্যা করা হয়েছে।”

জহির উদ্দিন স্বপন বলেন, শহিদ টিপু হাওলাদারের মা মৃত্যুর আগে দেখে যেতে পেরেছেন—অভিযোগে অভিযুক্ত ব্যক্তিরা যতই ক্ষমতাশালী হোক, তাদের আইনের আওতায় আনা হয়েছে এবং বিচারপ্রক্রিয়া চলছে। কোনো অপরাধই আইনের কাছে তামাদি হয় না বলেও মন্তব্য করেন তিনি।

পরে তিনি প্রয়াত নেতাদের কবর জিয়ারত করেন এবং তাঁদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। এ সময় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

কবর জিয়ারত শেষে প্রয়াতদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় উপজেলা বিএনপি ও স্থানীয় নেতাকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com