1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াইলে যুবককে কুপিয়ে হত্যা, আটক-১ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার উজিরপুরে সাংবাদিক নাজমুল হক মুন্নার মায়ের ইন্তেকাল, দাফন সম্পন্ন বিভিন্ন মহলের শোক রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার পেশাদারিত্ব বজায় রাখতে সাংবাদিকদের তথ্যের বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা জরুরি….তথ্যমন্ত্রী জাতীয় গণিত অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন হয়ে আবারও গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ আমীর খসরু পুরস্কারে সম্মানিত গৌরনদী শিশু একাডেমির পরিচালক ওস্তাদ বাবুল সোম কেন্দ্রীয় নির্দেশনায় ১৪৩ জনের নিয়োগ, বরখাস্ত শুধু আঞ্চলিক কর্মকর্তা। বিপিপিএর ছাড় ও মূল্যায়ন কমিটির সুপারিশ; প্রশাসনিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন রাজশাহীতে এসআইয়ের বিরুদ্ধে গাড়ি আত্মসাৎ ও ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মাদারীপুরে ডায়াবেটিস হাসপাতালের নবনির্মিত ভবনের উদ্বোধন সড়কে ঝরল সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক।

নড়াইলে যুবককে কুপিয়ে হত্যা, আটক-১

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১ জুন, ২০২৪
  • ২৫১ বার পড়া হয়েছে

মোহাম্মদ উজ্জল শেখ বিশেষ প্রতিনিধিঃ- নড়াইল কালিয়া এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা এ ঘটনায় একজনকে আটক করেছে জেলা নড়াগাতি থানা পুলিশ। হত্যা ও আটক এর বিষয়টি নিশ্চিত করেছেন নড়াগতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত)মোঃ বোরহান উদ্দিন।

পুলিশের বরাত দিয়ে জানা যায়, নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের কলাবাড়িয়া চর কান্দিপাড়া টুকু মোল্লার ইটের ভাটার দক্ষিণ পাশে রাত সাড়ে সাতটার দিকে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হাত ও পায়ের রগ কেটে ফেলে রেখে যান দুর্বৃত্তরা।

পরবর্তীতে আহত আনিচ শেখকে গুরুতর অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।মৃত্যুর বিষয় নিশ্চিত করেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

নিহত আনিচ শেখ কলাবাড়িয়া গ্রামের মোশারেফ শেখ ওরফে মোশায় শেখের ছেলে ও ও কলাবাড়িয়া দুই নং ওয়ার্ডের ইউপি সদস্য সোহেল শেখের ছোট ভাই।

পুলিশের এই কর্মকর্তা আরো জানান, কলাবাড়িয়া গ্রামে আবেদ শেখ,রিপন শেখ ও জুলফিকার শেখ এবং সোহেল মেম্বার গ্রুপের মধ্যে দীর্ঘদিন যাবত স্থানীয় কোন্দল চলমান ছিল।এরই জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদ এর জন্য ওসিকার শেখ নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। নিহতের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

এই ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। তবে তদন্ত সাপেক্ষে হত্যাকারীদের খুঁজে বের করে দ্রুতই আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com