1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনে জনগনের ভালবাসায় এগিয়ে ফুটবল প্রতীকের প্রার্থী চায়না খানম - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ৯:০০|
সংবাদ শিরোনামঃ
লোনের প্রলোভনে ফাঁকা চেক নিয়ে প্রতারণার অভিযোগে নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলন চুরি মামলা তুলে না নেয়ায় সাংবাদিককে কুপিয়ে জখম-আঙুল বিচ্ছিন্ন আরএমপির ৩৪তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ ফয়েজুল কবির ওয়ার্ল্ড ভিশনের উপকূলীয় অঞ্চলে সোলার পাওয়ারড সেভ ওয়াটার প্রজেক্টের শুভ উদ্বোধন লাগামহীন অভিযোগ দেবভোগ কমিউনিটি ক্লিনিকের সুকান্তের নামে পঞ্চগড়ের দেবীগঞ্জে বিট সুগার মিলের শুভ উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী,, স্বর্গীয় মানিক লাল সাহার ৮৫তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমান ভারতীয় মদ ও সিরাপ জব্দ বরিশাল জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল রাজশাহীতে দুই মন্ত্রী, বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনে জনগনের ভালবাসায় এগিয়ে ফুটবল প্রতীকের প্রার্থী চায়না খানম

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ২৪১ বার পড়া হয়েছে

কালকিনি মাদারীপুর থেকে উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহন আগামী ২১ মে। দিন যত ঘনিয়ে আসছে মাদারীপুরের কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রচার-প্রচারণার ব্যস্ততা ততই বাড়ছে। কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনে এবার মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।তাদের মাঝে কালকিনি উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও কালকিনি প্রেসক্লাবের সদস্য,ফুটবল প্রতীকের প্রার্থী চায়না খানম প্রচার-প্রচারণা ও সাধারন জনগনের জরিপে অনেকটাই এগিয়ে আছেন।

তিনি নিয়মিত প্রতিটি গ্রাম,হাট-বাজার,বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময়,লিফলেট বিতরণ,কর্মীসভা এবং উঠান বৈঠক করে ফুটবল মার্কায় ভোট প্রার্থনা করছেন। এভাবে দিনরাত উপজেলার আনাচে-কানাচে প্রচার-প্রচারণা চালিয়ে ইতিমধ্যেই ভোটারদের মন জয় করছেন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফুটবল প্রতীকের চায়না খানম। কালকিনি উপজেলাবাসীর যেকোন প্রয়োজনে পাশে পেতে তাকে নির্বাচিত করার জন্য ভোটারদের কাছে ফুটবল মার্কায় ভোট প্রার্থনা করছেন তিনি।

সদালাপী ও নির্হংকারী হওয়ায় ভোটারদের ভালবাসায় এবারের নির্বাচনে অনেকটাই এগিয়ে আছেন ফুটবল প্রতীকের চায়না খানম। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী চায়না খানম বলেন,”প্রথমেই উপজেলা হতে ইভটিজিং ও বাল্য বিবাহ দূর করে নারীবান্ধব সমাজ তৈরির লক্ষ্যে কাজ করবো।এছাড়া নারীদের অর্থনৈতিক উন্নয়ন সহ নানামুখী উন্নয়নে সকলের পাশে থাকবো।বিগত পাঁচ বছর জনগন মহিলা ভাইস প্রার্থীকে পাশে পায়নি।আমি নির্বাচিত হলে উপজেলার বিভিন্ন উন্নয়ন ও জনকল্যানমূলক কাজে সর্বস্তরের মানুষের পাশে থাকবো।আমি সাধারণ মানুষের প্রার্থী।

আগেও তাদের জন্য কাজ করেছি,নির্বাচিত হলে আরো বেশি কাজ করার সুযোগ পাবো বলে আশাকরি।উপজেলাবাসী চাইলে এই নির্বাচনে আমি ফুটবল প্রতীকে বিপুল ভোটে জয়লাভ করবো ইনশাআল্লাহ।” উল্লেখ্য,আগামী ২১ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে মাদারীপুরের কালকিনি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপজেলায় সব মিলিয়ে ১ লাখ ৮৮ হাজার ৬৫৪ জন ভোটার রয়েছেন।আর চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান এই তিনটি পদে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com