1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দেবীগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার স্বামীর বিরুদ্ধে মামলা, বিচার পায়নি ভুক্তভোগী পরিবার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঠে ‘নিচিচা’, লিফলেট বিতরণে সচেতনতার বার্তা ডাসারে পরকীয়ার জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ১ দুই যুগের অবহেলা কাটিয়ে প্রাণ ফিরছে বরিশাল সদর উপজেলা পরিষদের পুকুরে গৌরনদীতে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করলেন প্রকৌশলী আলতাফ, সংবর্ধিত পাঁচ কৃতী শিক্ষার্থী গৌরনদীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে প্রস্তুতি, সভায় জেলা-উপজেলা নেতারা মাদারীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও আরেক নারীর বিরুদ্ধে পরিবারের অভিযোগ আগৈলঝাড়ায় জমি বিরোধে যুবককে নির্যাতনের অভিযোগ, লুটের দাবি পরিবারের বানারীপাড়ায় সেফটি ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু কালকিনিতে ভাড়ায় মারা-মারি করতে এসে হত্যা মামলার আসামি নিহত, আহত-৫ খুলনায় যুবককে গুলি করে হত্যা, ঘটনাস্থলে নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল

দেবীগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার স্বামীর বিরুদ্ধে মামলা, বিচার পায়নি ভুক্তভোগী পরিবার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ৩১১ বার পড়া হয়েছে

মোঃ মোমিন ইসলাম সরকার দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধি,, পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় শাহনাজ বেগম নামের এক মহিলাকে হত্যার অভিযোগে তার স্বামী আব্দুল মজিদকে প্রধান আসামী করে আদালতে মামলার পর আদালত থানায় এজাহার ভুক্ত করার নির্দেশ দিলেও দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সরকার ইকতেখারুল মোকাদ্দেম এখনো এজাহার ভুক্ত করেনি। উক্ত মামলায় আব্দুল মজিদসহ আরও আটজনকে বিবাদী করে আদালতে মামলা দায়ের করেছে শাহনাজ বেগমের নানা খোরশেদ আলম,, সোমবার (১৫ এপ্রিল) শাহনাজ বেগমের নানা খোরশেদ আলম বাদী হয়ে দেবীগঞ্জ আমলী আদালত-২, মামলাটি দায়ের করে।

বিচারক মামলাটি আমলে নিয়ে ২২ এপ্রিল আদেশের জন্য দিন নির্ধারন করে। পরে আদালত দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি সরকার ইকতেখারুল মোকাদ্দেম কে ২২ এপ্রিল তারিখে মামলাটি এজাহার ভুক্ত করার নির্দেশ দেন। মামলা এজাহারভুক্ত করার আদেশটি দেবীগঞ্জ থানার এসআই কামাল হোসেন আদালত থেকে ২৩ এপ্রিল আদেশের কপিটি গ্রহন করে নিয়ে আসেন। দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম মামলাটি এজাহারভুক্ত করার আদেশটি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলা এজাহারভুক্ত হয়েছে কিনা এটা আপনাদের সাংবাদিকদের কেন বলবো, সরাসরি স্বাক্ষাত করেন, দেখা করেন, কথা বলেন।

উল্লেখ্য যে, ২০১৮ সালে দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের টোকরাভাষার মতিয়ার পাড়া এলাকার আব্দুল জব্বারের ছেলে আব্দুল মজিদের সাথে সরকারী রেজিষ্ট্রি মূলে বিয়ে দেয়। বিয়ের পর যৌতুকের অবশিষ্ট একলাখ টাকা যৌতুক দাবী করে অন্যন্য আসামীদের সহযোগিতায় ভিকটিমকে শারীরিক ও মানসিক নির্যাতন করে বাড়ী থেকে বের করে দেয়। শাহনাজ বেগম তার স্বামীর নামে গত বছরের ৩ অক্টোবর বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করে। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।

প্রধান আসামী আব্দুল মজিদ ভিকটিম শাহনাজ বেগমকে নিয়ে সংসার করার কথা বলে আপোষ করে আদালত থেকে জামিন লাভ করে। জামিনের পর আসামী আব্দুল মজিদ তার বাচ্চাসহ স্ত্রীকে নিয়ে ঢাকায় যায় এবং সেখানেও তাকে শারীরিক নির্যাতন করে হত্যা করে গুম করে ফেলার হুমকি দেয়। গত ৮ এপ্রিল মামলার প্রধান আসামী আব্দুল মজিদ তার স্ত্রী সন্তান সহ বাদীর বাড়ী খোরশেদ আলীর বাড়িতে আসে। ৯ এপ্রিল আব্দুল মজিদ তার স্ত্রী ও বাচ্চাদেরকে নিজ বাড়ীতে নিয়ে যায়। ১১ এপ্রিল আব্দুল মজিদ শাহনাজ বেগমকে ধারালো ছোরা দিয়ে গলায় লাগিয়ে দিয়ে জবাই করে হত্যা করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com