
নিজস্ব প্রতিবেদক মাদারীপুরঃ- আসন্ন কালকিনি উপজেলা নির্বাচনে বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) এডভোকেট আরিফা আক্তার বিথী, আজ শুক্রবার, সাবেক ছাত্রলীগ সভাপতি কালকিনি উপজেলা সর্দার মোহাম্মদ লুৎফর এর বাসভবন শিক্ষারমঙ্গলে প্রায় অর্ধশতাধিক সাবেক ছাত্রলীগ নেতা কর্মীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করেন।
প্রার্থিতা ঘোষণার প্রাক্কালে বিথি বলেন “বিগত পাঁচ বছর সাবেক এমপি আব্দুস সোবহান গোলাপের সরাসরি অসহযোগিতার কারণে জনগণের সাথে ইচ্ছা ও আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও সম্পূর্ণভাবে সম্পৃক্ত হতে পারিনি, এইজন্য আপনারা আমাকে আপনাদের ছোটবোন হিসেবে ক্ষমা সুন্দরভাবে দেখবেন এবং আমি ওয়াদা করছি এই কলঙ্কমুক্ত কালকিনিতে পুনরায় আমাকে নির্বাচিত করেন, তাহলে আপনাদের সেবায় শতভাগ নিয়োজিত থাকবো”