1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে আনন্দ উল্লাসে বাংলা নববর্ষ উদযাপন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ১১:১৪|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরের ডাসারে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিয়ের দাওয়াতে যাওয়ার পথে কাভার্ডভ্যান ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল চাচি-ভাতিজির, দেবীগঞ্জে তিন বছরেও শেষ হয়নি সড়কের নির্মাণকাজ, মানববন্ধনে এলাকাবাসীর ক্ষোভ,, কমিউনিটি প্যারামেডিক ফাউন্ডেশন ৪র্থতম কেন্দ্রীয় সম্মেলন অনুষ্টিত গৌরনদীতে নির্ধারিত স্থানে মডেল মসজিদ প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কালিয়ার নড়াগাতীর মহাজন উত্তরপাড়ায় মাদকবিরোধী সভা ও র‍্যালি অনুষ্ঠিত রামপালে ওয়ার্ল্ড ভিশনের পানির ট্যাংক বিতরণ, উদ্বোধন করলেন শেখ ফরিদুল ইসলাম ডাসারে কৃষি প্রনোদনা কর্মসূচির উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী অফিসার, মাদারীপুরের ডাসারে রান্নাঘরে ড্রামের মধ্যে মজুত রাখা বোমা বিস্ফোরনের ঘটনায়”জনমনে আতঙ্ক গৌরনদীতে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে কেন্দ্র পরিদর্শনে ইউএনও, নকলমুক্ত পরীক্ষা গ্রহণে কঠোর নির্দেশনা

গৌরনদীতে আনন্দ উল্লাসে বাংলা নববর্ষ উদযাপন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ২৪৮ বার পড়া হয়েছে
oppo_0

আতাউর রহমান চঞ্চলঃ- ঘুরে আবার দরজায় হাজির হয়েছে পহেলা বৈশাখ। ঋতুরাজ বসন্তের উদাস হাওয়া বৈশাখের ঝড়ো হাওয়াকে স্বাগত জানিয়েছে।‘এসো হে বৈশাখ, এসো এসো।’এই স্লোগানকে সামনে রেখে গৌরনদীতে আনন্দ উল্লাসের মাধ্যমে বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ‘১ লা বৈশাখ-১৪৩১’ উদযাপন করা হয়েছে।

বাংলা নববর্ষ ১৪৩১ জাঁকজমকপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসন ব্যাপক কর্মসূচি গ্রহণ করে।

রবিবার (১৪ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী,বিভিন্ন এনজিও প্রতিনিধিবৃন্দ, উপজেলা ফায়ার স্টেশনের সদস্যবৃন্দ, আনসার বাহিনীর সদস্যবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রার র্র্যালী বের করা হয়। র্র্যালীটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। এরপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সম্মিলিত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। তারপর সকলের সম্মিলিত কন্ঠে পহেলা বৈশাখের গান পরিবেশ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আব্দুল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুল নাহার মেরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও গৌরনদী মডেল থানার (তদন্ত) অফিসার মাজারুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খান মোহাম্মদ মনিরুজ্জামান, মৎস্য কর্মকর্তা মোঃ আবুল বাসার, মাহিলাড়া ইউনিয়ন চেয়ারম্যান পিকলু গুহ্, বার্থী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল রাজ্জাক হাওলাদার,রাজারাম শাহ প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমবায় কর্মকর্তা আফসানা শাখী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com