1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোঁমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪,, - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
ঘুষের ভিডিও ভাইরাল: তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম সাময়িক বরখাস্ত উজিরপুরে ভিটেমাটি ও পারিবারিক কবরস্থান উচ্ছেদের হুমকি প্রকৌশলীর! রাজশাহী চিড়িয়াখানার ঐতিহ্য ফেরাতে রাসিক প্রশাসক ও ডিজির যৌথ পরিদর্শন নড়াইলে দু’দিনব্যাপী সুলতান উৎসব শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোকচিত্র প্রদর্শনী পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন জহির উদ্দিন স্বপন গৌরনদীতে বেদে পল্লীতে দু’গ্রুপে হামলা-পাল্টা হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ, ৫ নারীসহ আহত ১৫ জরাজীর্ণ ঘরে অসহায় চেরাগ আলী, সহায়তার আবেদন রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারে লিও ক্লাব অব রাজশাহী মেট্রোপলিটনের পরিচ্ছন্নতা অভিযান চাঁদপুরের ইলিশের নামে ফেসবুকে প্রতারণা, আর সে টাকায় মাদক ব্যবসা ও অপরাধ কর্ম,- নড়াইলে গ্রেফতার ৫। উজিরপুরে সড়ক ছাড়াই দাঁড়িয়ে আছে ৭ কোটি টাকার সেতু, প্রকৌশলী সুব্রত’র বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোঁমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪,,

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
  • ২৫৩ বার পড়া হয়েছে

মোঃ মোমিন ইসলাম সরকার দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধিঃ-পঞ্চগড়ে ঘুরতে বের হয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় রংপুর মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে আরো ৪ জন।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুরে দেবীগঞ্জ উপজেলার পৌরসভার নতুনবন্দর এলাকায় আঞ্চলিক মহাসড়কে এ দূর্ঘটনাটি ঘটে।

নিহত সাব্বির হোসেন (১৬) কালিগঞ্জ ইউনিয়নের লোহাগারা শুপাড়িতোলা গ্রামের ইয়াকুব আলীর ছেলে ও কাউছার আলী (১৫) একই এলাকার বাসেত আলীর ছেলে। সম্পর্কে তারা চাচা-ভাতিজা। অপরদিকে আহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে ভাতিজা কাউছারকে মোটরসাইকেলে নিয়ে ঘুরতে বের হয় সাব্বির। একসময় দেবীগঞ্জ বাজার থেকে আরো একজনকে সাথে নিয়ে তিনজনে সোনাহার বাজারের দিকে যাচ্ছিলো। যাওয়ার পথে ঘটনাস্থলে পৌছালে বিপরীত দিক থেকে আসা তিন আরোহীর অপর একটি মোটরসাইকেলের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ বাধলে ঘটনাস্থলে মারা যায় কাউছার। এদিকে দুই মোটরসাইকেলের অপর ৫ আরোহী আহত হলে তাদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিকেলে নেয়া হলে মারা যায় সাব্বির।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, এ ঘটনায় সড়ক দূর্ঘটনা আইনে মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com