
সাগর কুমার বাড়ই,খুলনাঃ- পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে দেশ বাসীকে শুভেচ্ছা বিনিময় ও মোবারকবাদ জানিয়েছেন খুলনার তেরখাদা উপজেলার তেরখাদা প্রেসক্লাবের সহ-সভাপতি জাতীয় সাংবাদিক সংস্থা (জাসাস) খুলনা বিভাগীয় পূর্ণাঙ্গ কমিটির আইন বিষয়ক সম্পাদক দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার খুলনা জেলা প্রতিনিধি
প্রধান শিক্ষক সাংবাদিক রবিউল ইসলাম, তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন,পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে বাংলার সকল গণমাধ্যমকর্মী ভাই ও বোন সহ দেশ ও দেশের বাহিরে বিদেশে যানরা আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।
সাংবাদিক সাগর কুমার বাড়ই বলেন,পবিত্র ঈদ-উল-ফিতর দেশ তথা বিশ্বের মুসলমানদের জন্য অন্যতম প্রধান ধর্মীয় উৎসব।
মাস ব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের মধ্য দিয়ে অপার খুশি আর আনন্দের বারতা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদ-উল-ফিতর।
দিনটি আমাদের মুসলিম ভাই ও বোনদের বড়ই আনন্দের ও খুশির দিন।
তিনি আরও বলেন,এ আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে । গ্রামগঞ্জে,সারা বাংলায়,সারা বিশ্বের মাঝে ।
শহর বাসী শিকড়ের টানে ফিরে যান আপন জনের কাছে । মিলিত হয় আত্মীয়-স্বজনের সঙ্গে।
এ দিন সব শ্রেণী-পেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন।
ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।পবিত্র ঈদ-উল ফিতরের অবিরাম ভালোবাসা সবার মাঝে ছড়িয়ে পড়ুক ।
গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ এ প্রত্যাশা করি এবং বাংলাদেশ সম্প্রীতির দেশ এখানে হিন্দু,মুসলিম,বৌদ্ধ, খ্রিষ্টান সবাই একসাথে মিলে মিশে বসবাস করে।
ধর্ম যার যার উৎসব সবার ।আবহমান কাল থেকে এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে আসছে ।
এই সম্প্রীতি আমাদের জাতীয় ঐতিহ্য।ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম।এখানে হিংসা-বিদ্বেষ,হানাহানির কোন স্থান নেই।
মানবিক মূল্যবোধ,পারস্পরিক সহাবস্থান,পরমতসহিষ্ণুতা ও সাম্য সহ বিশ্বজনীন কল্যাণকে ইসলাম ধারণ করে।
ইসলামের এই সুমহান বার্তা ও আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে।ইসলামের মর্মার্থও অন্তর্নিহিত তাৎপর্য মানবতার মুক্তির দিশারী হিসেবে দিকে দিকে ছড়িয়ে পড়ুক ঈদুল ফিতরের শুভেচ্ছা।
তিনি আরও বলেন,‘ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। এখানে হিংসা-বিদ্বেষ, হানাহানির স্থান দিয়ে সকলেই মিলে মিশে বসবাস করে ।
মানবিক মূল্যবোধ,পারস্পরিক সহাবস্থান,পরমতসহিষ্ণুতা ও সাম্যসহ বিশ্বজনীন কল্যাণকে ইসলাম ধারণ করে যুগ যুগ ধরে চলে আসছে।
তিনি আরও বলেন,দেশবাসী,সাধারণ জনগন,চিকিৎসক, রাজনীতিবিদ,জনপ্রতিনিধি,প্রশাসনিক কর্মকর্তা – কর্মচারী, শিক্ষক,সাংবাদিক,মুক্তিযোদ্ধা,ব্যবসায়ীসহ সকল শ্রেণী-পেশার মানুষকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ।
বিশ্ব ভরে উঠুক শান্তি আর সৌহার্দ্যে-পবিত্র ঈদ-উল ফিতরে এ প্রত্যাশা করি। পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন সকলের প্রতি ।