1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| বিকাল ৫:২০|
সংবাদ শিরোনামঃ
সাংবাদিক লক্ষ্মণ রায়ের রাজনৈতিক নিরপেক্ষতা ও অবস্থান স্পষ্ট করে বিবৃতি,, গৌরনাদীতে যত্রতত্র পার্কিং, অবৈধ স্থাপনা অপসারণ ও মাদক প্রতিরোধে অভিযান ‎ঈদযাত্রায় গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৩; চার লেনের দাবি জোরালো ভিজিএফের চালের তালিকা নিয়ে বিরোধ, সংঘর্ষে রণক্ষেত্র পহরডাঙ্গা দুই গ্রুপের দ্বন্দ্বে আহত অন্তত ৩২, হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ রাজশাহী কাশিয়াডাঙ্গায় সংঘর্ষের ঘটনায় ওসি ফরহাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ শিল্প-সংস্কৃতি কি বাংলাদেশে ক্রমেই সংকুচিত হচ্ছে – সাংবাদিক সোয়েব সিকদার দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর তিন দফায় হামলা, অন্তঃস্বত্ত্বা নারীসহ ১১ জন আহত কুয়াকাটায় “মানুষ মানুষের জন্য” সংগঠনের বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত গৌরনদীতে নিরাপদ সড়ক নিরাপদ খাদ্য নিশ্চিতে সচেতনতামুলক অভিযান পঞ্চগড়ের দেবীগঞ্জে মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার ৪৫ তম শাহাদত বার্ষিকী পালিত,,

উজিরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ২৪১ বার পড়া হয়েছে

মোঃ জুনায়েদ খান সিয়াম,উজিরপুর প্রতিনিধিঃ- বরিশাল জেলার উজিরপুরে ব্যাপক আয়োজনে মুক্তিযুদ্ধের চেতনায় নানা কর্মসূচির মধ্য দিয়ে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন শিক্ষা প্রতিষ্ঠান পৃথক পৃথক ভাবে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে ।

এ উপলক্ষে ২৬ মার্চ মঙ্গলবার প্রত্যুষে একত্রিশবার তোপধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবসের সূচনা হয়। পরে সকাল ৯ টায় উপজেলা চত্তরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন,উপজেলা আওয়ামীলীগ,বীর মুক্তিযোদ্ধা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও উজিরপুর সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পণ করেন।

পরে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে সকাল ৮ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন,শহীদদের স্মরণে নীরবতা পালন শেষে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সমন্বয়ে স্বাধীনতা দিবসের বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দরা বিজয় মিছিল নিয়ে প্রশাসনের কর্মসূচিতে যোগদান করেন।

বেলা ১০ সরকারী ডব্লিউ বি ইউনিয়ন মডেল ইনিষ্টিটিউশন মাঠে জাতীয় পতাকা উত্তোলন,সালাম গ্রহন,কুজকাওয়াজ প্রদর্শণ,স্বাধীনতা দিবসে রাষ্ট্রীয় সালাম গ্রহন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাফর আহমেদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে বেলা ১১টায় উপজেলা পরিষদের অডিটরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার সদস্যদের সংবর্ধণা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু। বিশেষ অতিথির বক্তৃতা করেন উজিরপুর পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দীন বেপারী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, ভাইস চেয়ারম্যান অপুর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল।আরো বক্তৃতা করেন সহকারী কমিশনার (ভুমি) কে এম ইসমাম, মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ, বীর মুক্তিযোদ্ধা ওয়াদুদ সরদার, আয়নাল হোসেন,আক্রাম হোসেন হাওলাদার সহ আরো অনেকে।

মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা – কর্মচারী,বীর মুক্তিযোদ্ধা,আওয়ামীলীগ নেতাকর্মী,বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগনসহ সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com