1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
- Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| বিকাল ৫:২১|
সংবাদ শিরোনামঃ
সাংবাদিক লক্ষ্মণ রায়ের রাজনৈতিক নিরপেক্ষতা ও অবস্থান স্পষ্ট করে বিবৃতি,, গৌরনাদীতে যত্রতত্র পার্কিং, অবৈধ স্থাপনা অপসারণ ও মাদক প্রতিরোধে অভিযান ‎ঈদযাত্রায় গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৩; চার লেনের দাবি জোরালো ভিজিএফের চালের তালিকা নিয়ে বিরোধ, সংঘর্ষে রণক্ষেত্র পহরডাঙ্গা দুই গ্রুপের দ্বন্দ্বে আহত অন্তত ৩২, হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ রাজশাহী কাশিয়াডাঙ্গায় সংঘর্ষের ঘটনায় ওসি ফরহাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ শিল্প-সংস্কৃতি কি বাংলাদেশে ক্রমেই সংকুচিত হচ্ছে – সাংবাদিক সোয়েব সিকদার দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর তিন দফায় হামলা, অন্তঃস্বত্ত্বা নারীসহ ১১ জন আহত কুয়াকাটায় “মানুষ মানুষের জন্য” সংগঠনের বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত গৌরনদীতে নিরাপদ সড়ক নিরাপদ খাদ্য নিশ্চিতে সচেতনতামুলক অভিযান পঞ্চগড়ের দেবীগঞ্জে মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার ৪৫ তম শাহাদত বার্ষিকী পালিত,,

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩৭১ বার পড়া হয়েছে

এইচ,এম,পান্না,ষ্টাফ রিপোর্টারঃ- বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় ‘স্মার্ট হবে স্থাণীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার’ এই প্রাতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় ভাবে দ্বিতীয় বারের মতো স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের উদ্যোগে পৃথকভাবে র‌্যালী, আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে আগৈলঝাড়া উপজেলা পরিষদ চত্তরে র‌্যালী শেষে পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন এর সভাপতিত্বে দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা অফিসার পিযুষ রায়, উপজেলা প্রকৌশলী রবীন্দ্র নাথ চক্রবর্তী, প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মোশারফ হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. ইমরান হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম রঞ্জন হালদার, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদারসহ অন্যান্য কর্মকর্তারা। অন্যদিকে রাজিহার ইউনিয়ন পরিষদের উদ্যোগে সকালে নতুন ইউনিয়ন পরিষদ ভবন কমপ্লেক্সের সামনের সড়কে স্থানীয় জনগনের সমন্বয়ে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রা শেষে চেয়ারম্যান ইলিয়াসম তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক উপাধ্যক্ষ এসএম হেমায়েত উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হরে কৃষ্ণ হালদার, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, ইউপ সচিব গৌতম পালসহ স্থানীয় ইউপ সদস্যবৃন্দ।

এ সময় দোয়া ও মোনাজাতের মাধ্যমে রাজিহার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের নতুন ভবনে আনুষ্ঠানিকভাবে অফিস কার্যক্রমের শুরু করা হয়। একইদিন র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে গৈলা মডেল ইউনিয়ন পরিষদের উদ্যোগে। চেয়ারম্যান শফিকুল হোসেন টিটুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্যগন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com