1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ সরদার রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) প্রাপ্তির জন্য নির্বাচিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
পেশাদারিত্ব বজায় রাখতে সাংবাদিকদের তথ্যের বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা জরুরি….তথ্যমন্ত্রী জাতীয় গণিত অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন হয়ে আবারও গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ আমীর খসরু পুরস্কারে সম্মানিত গৌরনদী শিশু একাডেমির পরিচালক ওস্তাদ বাবুল সোম কেন্দ্রীয় নির্দেশনায় ১৪৩ জনের নিয়োগ, বরখাস্ত শুধু আঞ্চলিক কর্মকর্তা। বিপিপিএর ছাড় ও মূল্যায়ন কমিটির সুপারিশ; প্রশাসনিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন রাজশাহীতে এসআইয়ের বিরুদ্ধে গাড়ি আত্মসাৎ ও ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মাদারীপুরে ডায়াবেটিস হাসপাতালের নবনির্মিত ভবনের উদ্বোধন সড়কে ঝরল সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক। গৌরনদীতে স্বর্গীয় মানিক সাহার ৮৭তম জন্মজয়ন্তী উদযাপন আলোচনা সভা, কেককাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও গুণীজন সম্মাননা ভুয়া কবিরাজির প্রতারণার তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, প্রাণনাশের হুমকি রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ সরদার রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) প্রাপ্তির জন্য নির্বাচিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩২৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি,খুলনাঃ- বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ সরদার রাষ্ট্রপতি পুলিশ পদক ( পিপিএম ) প্রাপ্তির জন্য নির্বাচিত হয়েছেন।

গত ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে পদক প্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়।

উক্ত তালিকার ১৮৬ নম্বর ক্রমিকে মোঃ ফরহাদ সরদারের নাম অন্তর্ভুক্ত হয়েছে।তিনি খুলনা জেলার দিঘলিয়া উপজেলার ব্রহ্মগাতী গ্রামের সম্ভ্রান্ত সরদার পরিবারের বরেণ্য সন্তান।

১ ডিসেম্বর ২০২২ থেকে ১০ জানুয়ারি ~ ২০২৪ পর্যন্ত সময়ের কার্যক্রম অনুযায়ী পুলিশ সদস্যরা এই পদক পাবেন।

সরকারি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়,সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ ৩৫ জন পুলিশ সদস্যকে বিপিএম, ৬০ জনকে পিপিএম এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন,অপরাধ নিয়ন্ত্রণ,দক্ষতা,কর্তব্য নিষ্ঠা,সততা ও শৃঙ্খলা মূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ৯৫ জন পুলিশ সদস্যকে বিপিএম সেবা এবং ২১০ জনকে পিপিএম সেবা পদক প্রদান করার জন্য নির্বাচিত করা হয়েছে।

বিপিএম,পিপিএম প্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যদের আগামী ২৭ ফেব্রুয়ারি রাজারবাগ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত পুলিশ সেবা সপ্তাহে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পদক তুলে দিবেন।

প্রতি বছর পুলিশ সপ্তাহের বার্ষিক পুলিশ প্যারেডে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী।মঙ্গলবার থেকে রাজারবাগ পুলিশ লাইন্সে শুরু হতে যাচ্ছে ‘পুলিশ সপ্তাহ’।

এর প্রথম দিনেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদকপ্রাপ্তদের পদক পরিয়ে দেবেন।এখন থেকে পদক প্রাপ্তদের নামের শেষে বিপিএম এবং পিপিএম লেখা হবে।

পিপিএম পদক প্রাপ্তরা পুরস্কার হিসেবে নগদ পাবেন ৫০ হাজার টাকা এবং সনদপত্র।এছাড়া তাদের মাসিক বেতনের সহিত যোগ হবে ১০০০ টাকা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com