1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদী উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে শিকল বন্ধি থেকে মুক্ত নাজমা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| বিকাল ৪:৩৩|
সংবাদ শিরোনামঃ
আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে রাজশাহী জেলা পুলিশ মাহিলাড়া মঠ সংলগ্ন ৪.৯৮ একর সরকারি ভিপি জমি অবৈধ দখলমুক্ত কালিয়ার মির্জাপুর মহাশ্মশানে দুর্ধর্ষ ডাকাতি, এলাকাজুড়ে উদ্বেগ নড়াইলে শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে ‘জিরো মিসিং’ উদ্যোগ সংযোগ সড়কহীন নলিয়া সেতু: ৫ কোটির অবকাঠামো দাঁড়িয়ে আছে ‘নীরব দর্শক’ হয়ে চালুর অপেক্ষায় কোটি টাকার সেতু, পুরোনো ঝুঁকিপূর্ণ পথেই চলছে জনদুর্ভোগ গৌরনদীতে ৪.৩৩ একর খাসজমি উদ্ধার বিনোদনে খেলার মাঠ ও ইকোপার্ক করার ঘোষনা  বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত রানীনগর বালুমহাল দখলের অভিযোগ, সাড়ে ১১ কোটি টাকা ফেরত চাইলেন ইজারাদার মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন পূরণে পাশে দেবীগঞ্জ উপজেলা প্রশাসন,, রামপালে দুই দলিল লেখকের নামে মিথ্যা মামলা, প্রতিবাদে দলিল লেখকবৃন্দ

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে শিকল বন্ধি থেকে মুক্ত নাজমা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪
  • ২৪৫ বার পড়া হয়েছে

আতাউর রহমান চঞ্চলঃ- বরিশালের গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান হস্তক্ষেপে প্রায় দুই
বছর পর শিকল বন্ধি জীবন থেকে মুক্তি পেলেন মানসিক ভারসাম্যহীন নাজমা বেগম। তিন বছর আগে মারা যায় নাজমার বেগমের স্বামী রহিম হাওলাদার। এরপর পুরো মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে সে।

অন্যত্র যাতে চলে যেতে না পারে সেজন্য গত দুই বছর যাবত তাকে শিকল দিয়ে বেঁধে রাখতে হচ্ছে।মানসিক ভারসাম্য হারালে সঠিক সুচিকিৎসা করাতে পারেন নাজমার পরিবার। ঠিক ভাবে তিন বেলা খাবার জুটেনা সেখানে মেয়েকে সুচিকিৎসা করানোর সুযোগ হয়ে ওঠেনি পরিবারের।

সুযোগ পেলেই অন্যত্রে চলে যায় নাজমা। তাই বাধ্য হয়েই পরিবারের লোকজন তাকে শিকল দিয়ে বেধে রেখেছিল পরিবারের লোকজন।এবিষয় স্থানীয়রা বলেছেন পরিবারটি এতটাই অস্বচ্ছল যে মানসিক ভারসাম্যহীন গৃহবধুকে
সুচিকিৎসা করানোর মত সক্ষমতা তাদের ছিলনা।

এছাড়াও পরিবারের একজন মাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনিও ষাটোর্ধ্ব বয়স্ক। তার ওপরই সাত সদস্যের ভরনপোষনের দায়িত্ব।পরিবারটি প্রকৃতপক্ষেই মানববেতর জীবনযাপন করে আসছে। রাষ্ট্রীয় ও সমাজের বৃত্তবানদের সহযোগিতায় সুচিকিৎসা পেয়ে শিকল বন্দি নাজমা আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবে এমনটাই প্রত্যাশা পরিবার ও স্থানীয়দের।

এবিষয়টি গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান জানতে পেরে ওই মানসিক ভারসাম্যহীন নারীকে শিকল বন্ধি জীবন থেকে তাকে মুক্ত করেদেন এবং যাতে করে তার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে এ বিষয় তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com