1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
পাগলি মা হলেও বাবা হয়নি কেউ! নবজাতকের ঠাঁই হলো,আগৈলঝাড়া বেবী হোমে - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
ইসলামী ব্যক্তিত্বের ফেসবুক পোস্ট ঘিরে প্রশ্ন, জীবিত স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য,, ইসরাইলের পার্লামেন্টে প্রজন্মের পরিবর্তন, সর্বকনিষ্ঠ সদস্যের হাত ধরে নতুন ইতিহাস নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে রাজশাহীতে মহানগর ছাত্রদলের মোটরসাইকেল মিছিল ও শোডাউন গৌরনদীতে স্কুলছাত্রীকে জমির প্রলোভন,ধর্ষণের অভিযোগে থানায় মামলা,উধাও অভিযুক্ত সেন্টু ভূঁইয়া। বরগুনায় ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার, জব্দ মোটরসাইকেল উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান শতদল মহাবিদ্যালয়ের ফি আদায়ে যুক্ত হচ্ছে সোনালী ব্যাংকের অনলাইন সেবা শিক্ষার্থীদের সচেতন করতে নর্থ খুলনা কলেজে ওসির বিশেষ মতবিনিময় আগৈলঝাড়া সরকারি কলেজ ক্যাম্পাসে সবুজের ছোঁয়া, বৃক্ষরোপণে হিউম্যান ফর হিউম্যানিটি গৌরনদী পাইলট স্কুল ক্যাম্পাসে সবুজায়নের উদ্যোগ, বৃক্ষরোপণ করল হিউম্যান ফর হিউম্যানিটি

পাগলি মা হলেও বাবা হয়নি কেউ! নবজাতকের ঠাঁই হলো,আগৈলঝাড়া বেবী হোমে

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ২৭৬ বার পড়া হয়েছে

এইচ,এম,পান্না,ষ্টাফ রিপোর্টারঃ-বরিশাল জেলার গৌরনদী উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক নারী মা হলে ও বাবা হয়নি কেউ! বৃহস্পতিবার সকালে গৌরনদী উপজেলা হাসপাতালে ওই পাগলী একটি ফুটফুটে কন্যা সন্তান প্রসব করলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার বিকেলেই নবজাতক কন্যা শিশুটিকে বরিশাল বিভাগীয় বেবী হোম আগৈলঝাড়ার গৈলায় (ছোটমনি নিবাস) হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মানসিক ভারসাম্যহীন ওই নারী (৩৫) গৌরনদী উপজেলার বিভিন্ন বাজারে ঘুরে বেড়াতেন। স্থানীয়ভাবে তাকে সবাই পাগল হিসেবেই চেনেন। গৌরনদী উপজেলা হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক টিপু সুলতান জানান, বুধবার দুপুরে বাটাজোর ইউনিয়নের শৌলকর গ্রামের রাস্তায় প্রসব বেদনায় কাতর মানসিক ভারসাম্যহীন নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

ভর্তির পর থেকে সে পর্যবেক্ষনে ছিলো। বৃহস্পতিবার সকাল সাতটার দিকে নরমাল ডেলিভারির মাধ্যমে তার একটি কন্যা সন্তান জন্ম লাভ করে। বর্তমানে মা মেয়ে দু’জনই সুস্থ আছেন। গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আব্দুল্লাহ খান জানান, বিষয়টি নজরে আসার পর ওই নারীর নিরাপদ সন্তান প্রসব ও সুচিকিৎসা নিশ্চিত করার লক্ষে ব্যবস্থা গ্রহন করা হয়।

তিনি আরও জানান, শিশুটির ভবিষ্যত নিশ্চিত করার জন্য বৃহস্পতিবার বিকেলে সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন আগৈলঝাড়া উপজেলার গৈলা বেবী হোমে শিশুটিকে হস্তান্তর করা হয়েছে।

গৈলায় অবস্থিত বরিশাল বিভাগীয় বেবী হোমের দায়িত্বে থাকা আগৈলঝাড়া উপজেলা সমাসেবা অফিসার সুশান্ত বালা জানান, একটি নবজাতক কন্যা শিশু বৃহস্পতিবার বিকেলে বেবী হোমে গ্রহন করা হয়েছে। এখন পর্যন্ত তার নাম রাখা হয়নি। শিশুটি সুস্থ আছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com