1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরে জমিতে কাজ করতে গিয়ে নিখোঁজের একদিন পর বাকপ্রতিবন্ধীর মরদেহ উদ্ধার উজিরপুরে ‘দুর্নীতির মাষ্টার’ এলজিইডি প্রকৌশলী সুব্রত’র খুটির জোর কোথায়? আফরুজা মেহেরের সুস্থতা কামনায় গৌরনদীতে মিলাদ ও দোয়া মাহফিল গৌরনদীতে ট্রাকের সঙ্গে ইরান পরিবহনের মুখোমুখি সংঘর্ষ, খাদে বাস শোক সংবাদ, গৌরনদীর বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর সরদারের ইন্তেকাল রাজশাহী সীমান্তে বিজিবি’র প্রথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল জব্দ রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময় তানোরে ইউএনও নাঈমা খানের সাথে ‘দৈনিক আমাদের জন্মভূমি’ পরিবারের সৌজন্য সাক্ষাৎ পহরডাঙ্গা ইউনিয়নকে মডেল পরিষদ গড়ার প্রত্যয় নজরুল ইসলাম কাবুলের লিবিয়ায় নির্যাতন”​৩১ লাখ টাকা দিয়েও সন্তানের লাশের অপেক্ষায় মা”বিচার দাবিতে মানববন্ধন।

রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ২৬৮ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী ব্যুরো প্রধানঃ-রাজশাহীর ৬টি আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। কোনো আসন থেকে অপ্রীতিকর খবর পাওয়া যায়নি। ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল আটটায়। বিরতিহীন ভাবে ভোটগ্রহণ চলছে বিকেল চারটা পর্যন্ত। শীতের সকালে কুয়াশায় ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল ভালোই। শহরের তুলনায় গ্রামে ভোটার বেশি লক্ষ্য করা গেছে।

প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্বে আছে। এছাড়াও সেনাবাহিনী, বিজিবি, র‌্যাবও মাঠে আছে।

রাজশাহীর ছয়টি আসনে প্রার্থী আছেন ৪১ জন। এর মধ্যে রাজশাহী-১ আসনে ভোটযুদ্ধে আছেন ১০ জন,রাজশাহী-২ আসনে সাতজন, রাজশাহী-৩ আসনে ছয়জন, রাজশাহী-৪ আসনে ছয়জন, রাজশাহী-৫ আসনে ছয়জন ও রাজশাহী-৬ আসনে আছেন ছয়জন প্রার্থী।

রাজশাহী জেলায় মোট ভোটার ২১ লাখ ৭৭ হাজার ৭১৪। ভোটকেন্দ্র রয়েছে ৭৭০টি। এর মধ্যে পুরুষ ভোটার আছে ১০ লাখ ৮৪ হাজার ৭৩০ জন। নারী ভোটার আছে ১০ লাখ ৯২ হাজার ২৯৬ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১৮ জন। ভোটকক্ষ আছে চার হাজার ৯৬৩টি। রাজশাহী ছয়টি আসনে মধ্যে ৯টি উপজেলা, ১৪টি পৌরসভা ও ৭২টি ইউনিয়ন আছে। এর মধ্যে রাজশাহী-২ আসনটি সিটি করপোরেশনের মধ্যে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com