1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদী-আগৈলঝাড়ায় নৌকা ছাড়া প্রচারনায় নেই অন্য দুই দলের প্রার্থী নৌকার প্রচারণায় ঝড় তুলেছেন দুই পুত্র - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
ইসলামী ব্যক্তিত্বের ফেসবুক পোস্ট ঘিরে প্রশ্ন, জীবিত স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য,, ইসরাইলের পার্লামেন্টে প্রজন্মের পরিবর্তন, সর্বকনিষ্ঠ সদস্যের হাত ধরে নতুন ইতিহাস নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে রাজশাহীতে মহানগর ছাত্রদলের মোটরসাইকেল মিছিল ও শোডাউন গৌরনদীতে স্কুলছাত্রীকে জমির প্রলোভন,ধর্ষণের অভিযোগে থানায় মামলা,উধাও অভিযুক্ত সেন্টু ভূঁইয়া। বরগুনায় ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার, জব্দ মোটরসাইকেল উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান শতদল মহাবিদ্যালয়ের ফি আদায়ে যুক্ত হচ্ছে সোনালী ব্যাংকের অনলাইন সেবা শিক্ষার্থীদের সচেতন করতে নর্থ খুলনা কলেজে ওসির বিশেষ মতবিনিময় আগৈলঝাড়া সরকারি কলেজ ক্যাম্পাসে সবুজের ছোঁয়া, বৃক্ষরোপণে হিউম্যান ফর হিউম্যানিটি গৌরনদী পাইলট স্কুল ক্যাম্পাসে সবুজায়নের উদ্যোগ, বৃক্ষরোপণ করল হিউম্যান ফর হিউম্যানিটি

গৌরনদী-আগৈলঝাড়ায় নৌকা ছাড়া প্রচারনায় নেই অন্য দুই দলের প্রার্থী নৌকার প্রচারণায় ঝড় তুলেছেন দুই পুত্র

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪২ বার পড়া হয়েছে

আশরাফ উদ্দিন আগৈলঝাড়া প্রতিনিধিঃ-গৌরনদী-আগৈলঝাড়া নিয়ে গঠিত বরিশাল-১ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাতির পিতা বঙ্গবন্ধুর ভাগ্নে, কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাহী সদস্য, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি, মুক্তিযোদ্ধা সংগঠক, মুজিব বাহিনীর প্রধান আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র নির্বাচনী পোষ্টারে ছেয়ে গেছে শহর ও গ্রামীণ জনপদ।

এই আসন থেকে চারবার এমপি নির্বাচিত হয়েছেন ’১৫ আগষ্ট শহীদ হওয়া মন্ত্রী আব্দুর রব সেরনিয়াতের পুত্র পার্বত্য শান্তি চুক্তির রুপকার, মন্ত্রী মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ -এমপি। পঞ্চম বারের মতো তাঁর সংসদ সদস্য নির্বাচিত হওয়া এখন ৭ জানুয়ারির অপেক্ষা মাত্র।এইআসনে জাতীয় পার্টি ও এনপিপির মনোনীত কাগুজে প্রার্থী থাকলেও শুরু থেকেই মাঠের প্রচারণার কোথাও নেই তারা। উপজেলার কোথাও চোখে পরেনি তাদের প্রার্থীতার কোন পোষ্টার মাইকিং বা প্রচার প্রচারণাসহ গণসংযোগের কোন চিত্র। এমপি প্রার্থীদের এহেন নির্বাচনে লজ্জাজনক আচরনে তাদের সমর্থকেরাও রয়েছেন চরম ক্ষুব্ধ।আঞ্চলিক মহাসড়ক থেকে শুরু করে গ্রাম গঞ্জের হাট বাজার ও পাড়া মহল্লার সর্বত্রই আওয়ামী লীগ প্রার্থী আবুল হাসানাতে আবদুল্লাহ’র পোষ্টার ও ব্যানারে ছেয়ে গেছে। প্রচারণার শুরুর দিন থেকেই গণসংযোগ, হ্যান্ডবিল বিতরণ, মাইকিং, পথসভা, উঠান বৈঠকের মাধ্যমে বিরামহীনভাবে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ভোট প্রার্থণা করে মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থী আবুল হাসানাত আবদুল্লাহ। প্রার্থীর পক্ষে এবার নতুন মাত্রা নিয়ে যুক্ত হয়েছেন তার দুই পুত্র।

আগামী ২৯ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরিশাল সফরকে কেন্দ্র করে সকল দায়িত্ব পালন করায় নৌকার প্রার্থী আবুল হাসানাত আবদুল্লার ব্যবস্ততায় এবার ভোটের মাঠের প্রচারণার হাল ধরেছেন তাঁর দুই পুত্র। বস্তুত নির্বাচনে একক প্রার্থী হিসেবে আওয়ামী লীগের প্রচারণার মাধ্যমে জমিয়ে রেখেছে এই আসনের নির্বাচন।নির্বাচনের প্রচারণায় এবারই নতুন মাত্রা করেছেন আওয়ামী লীগ প্রার্থী মনোনীত আবুল হাসানাত আবদুল্লাহ’র মেঝ পুত্র কেন্দ্রীয় কৃষক লীগের নেতা ও এফবিসিআই পরিচালক সেরনিয়াবাত মঈন উদ্দীন ও ছোট পুত্র বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ। প্রচার-প্রচারণার শুরুর দিন থেকেই এই দুই পুত্র বাবা আবুল হাসানাত আবদুল্লাহর পক্ষে প্রতিদিন দুপুর থেকে রাত পর্যন্ত বিভিন্ন এলাকার হাট-প্রত্যন্ত এলাকা আমবাড়ি, ফেনাবাড়ি ও কোদালধোয়া বাজার ঘোষেরহাটসহ বিভিন্ন হাট-বাজার ও গ্রামীণ জনপদে নেতা-কর্মীদের সাথে নিয়ে গণসংযোগকরে বাবার নৌকা প্রতীকে ভোট প্রার্থণা করে আসছেন।এই নেতার সঙ্গে সার্বক্ষনিক রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত।

এছাড়াও নৌকার প্রচার-প্রচারনায় যুক্ত হয়েছেন জেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, আওয়ামী লীগ নেতা সাইদুল সরদার, উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, সাধারন সম্পাদক সহিদ তালুকদার, যুগ্ম সম্পাদক সেরনিয়াবাত ফয়জুল, মামুন রাসেল, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছরোয়ার দাড়িয়া, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ সিকদার, সাধারণ সম্পাদক গোলাম নবী সেরনিয়াবাত, ছাত্রলীগের সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সম্পাদক জাকির পাইক, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, আমিনুল ইসলাম বাবুল, ইলিয়াস তালুকদার, বিপুল দাস, শফিকুল হোসেন টিটুসহ সংশ্লিষ্ঠ এলাকার নেতাকর্মীরা।

এছাড়াও প্রতিটি ভোট কেন্দ্র এলাকায় আওয়ামী লীগের গঠিত কমিটির নারী-পুরুষ সদস্যরা প্রতিদিন নিজ নিজ এলাকার ভোটারদের বাড়ি বাড়ি গিয়েও নৌকার ভোট প্রার্থণা করে করে চলেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com