1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রামপালে জেলা আ'লীগের দুই নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় ঝাঁড়ু মিছিল ও প্রতিবাদ সভা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৩:৫৩|
সংবাদ শিরোনামঃ
লোনের প্রলোভনে ফাঁকা চেক নিয়ে প্রতারণার অভিযোগে নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলন চুরি মামলা তুলে না নেয়ায় সাংবাদিককে কুপিয়ে জখম-আঙুল বিচ্ছিন্ন আরএমপির ৩৪তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ ফয়েজুল কবির ওয়ার্ল্ড ভিশনের উপকূলীয় অঞ্চলে সোলার পাওয়ারড সেভ ওয়াটার প্রজেক্টের শুভ উদ্বোধন লাগামহীন অভিযোগ দেবভোগ কমিউনিটি ক্লিনিকের সুকান্তের নামে পঞ্চগড়ের দেবীগঞ্জে বিট সুগার মিলের শুভ উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী,, স্বর্গীয় মানিক লাল সাহার ৮৫তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমান ভারতীয় মদ ও সিরাপ জব্দ বরিশাল জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল রাজশাহীতে দুই মন্ত্রী, বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

রামপালে জেলা আ’লীগের দুই নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় ঝাঁড়ু মিছিল ও প্রতিবাদ সভা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪৫ বার পড়া হয়েছে

রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ- বাগেরহাটের রামপালে জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান তালুকদার নাজমুল কবীর ঝিলাম এবং বাগেরহাট জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি তালুকদার আব্দুল বাকীকে নিয়ে জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মো. আবু সাঈদ কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় ঝাঁড়ু মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ ডিসেম্বর) বিকাল ৫.০০ টায় মল্লিকেরবেড় ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সন্ন্যাসী বাজারে এ ঝাঁড়ু মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত বুধবার (২০ ডিসেম্বর) আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) সংসদীয় আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারাদারের ঈগল প্রতীকের মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের নির্বাচনী জনসভায় তালুকদার নাজমুল কবীর ঝিলাম ও তালুকদার আব্দুল বাকীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ মো. আবু সাঈদ।

আবু সাঈদের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মল্লিকেরবেড় ইউনিয়ন আওয়ামী লীগ ও সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে এ ঝাঁড়ু মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করেন।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তালুকদার মজিবর রহমান, ইউপি চেয়ারম্যান তালুকদার সাব্বির আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেপাল চন্দ্র মন্ডল, উপজেলা তাঁতী লীগের সহ-সভাপতি মো. আবু হানিফ, ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি সাধারণ সম্পাদক জাহিদ হাওলাদার, যুবলীগের সাধারণ সম্পাদক রনি তালুকদার, দপ্তর সম্পাদক জাহিদ হাওলাদারসহ দুই শতাধিক নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।

এসময় তারা জেলা আওয়ামী লীগ নেতা আবু সাঈদকে সংগঠন থেকে বহিষ্কারসহ দৃষ্টান্ত মূলক শান্তি দাবি করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com